1 Answers
মটরশুঁটি হলো লেগিউম জাতীয় উদ্ভিদ এর গোলাকার বীজ। প্রতিটি মটরশুঁটির মধ্যে বেশ কয়েকটি বীজ থাকে। যদিও এটি এক প্রকারের ফল, এটি মূলত সবজি হিসাবে রান্নায় ব্যবহৃত হয়। এছড়াও আপনি ভাজি করে খেতে পারেন।
(১) মটরশুঁটি আঁশসমৃদ্ধ হওয়ায় দীর্ঘক্ষণ পেট ভরা থাকতে সাহায্য করে। তাছাড়া এতে ক্যালোরির পরিমাণও কম থাকে। এক কাপ মটরশুঁটিতে আনুমানিক ১১৮ ক্যালোরি থাকে। ওজন কমানোর দাওয়াই মটরশুঁটি।
(২) মটরশুঁটির অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিকেলের ক্ষতি কমায় এবং শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়।
(৩) মটরশুঁটিতে নিয়াসিন থাকে, যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। মটরশুঁটিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালী ব্লক হওয়া প্রতিরোধ করে।
(৪) মটরশুঁটিতে ভিটামিন কে থাকে যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, ফলে হাড়ের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে।
(৫) মটরশুঁটিতে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লামেটরি উপাদান থাকে। শরীর সুস্থ্য রাখার পাশাপাশি ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
(৬) ফাইবার সমৃদ্ধ মটরশুঁটি পেট পরিষ্কার করে। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্ত হতে ফাইবার সমৃদ্ধ মটরশুঁটি বেশ কার্যকরী। মটরশুঁটি বিপাকের উন্নতি ঘটায়।
এছাড়াও ফলিক এসিড থাকায় প্রসূতি মায়েরা মটরশুঁটি খেতে পারেন। এতে থাকে প্রচুর আয়রন অ্যানিমিয়া ও ক্লান্তি দূর করতে সাহায্য করে। ত্বকের জন্যও মটরশুঁটি খুব উপকারী কারন এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এই সবজি চোখের দৃষ্টিশক্তিও বাড়াতে সাহায্য করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy