হিন্দু ধর্মের সৃষ্টি হলো কিভাবে?

আমরা জানি,এই পৃথীবির প্রথম মানুষ হলো হযরত আদম (আঃ) এবং সে মুসলিম ছিলো তাই স্বাভাভিক ভাবেই তার সন্তানাদিও মুসলিম হবে। আর এই পৃথীবির সমস্ত মানুষের আদি পিতা হলো হযরত আদম (আঃ)। কিন্তু এই পৃথীবিতে হিন্দু,খ্রিষ্টান ইত্যাদি ধর্মের সৃষ্টি হলো কিভাবে? বিশেষ করে হিন্দু ধর্মের সৃষ্টির তথ্য দিলে উপকৃত হতাম।
16666 views

3 Answers

হিন্দুধর্ম (সনাতনধর্ম) ভারতীয় উপমহাদেশের আধ্যাত্মিক মতবাদ ।হিন্দু ধর্মাবলম্বীগণ স্বীয় ধর্মমতকে সনাতন ধর্ম নামেও অভিহিত করেন।হিন্দুধর্মের সাধারণ "ধরনগুলির" মধ্যে লৌকিক ও বৈদিক হিন্দুধর্ম থেকে বৈষ্ণবধর্মের অনুরূপ ভক্তিবাদী ধারার মতো একাধিক জটিল মতবাদগুলির সমন্বয়ের এক প্রচেষ্টা লক্ষিত হয়। যোগ, কর্মযোগ ধারণা, ও হিন্দু বিবাহের মতো বিষয়গুলিও হিন্দুধর্মের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।


হিন্দুধর্ম একাধিক ধর্মীয় ঐতিহ্যের সমন্বয়ে গঠিত। এই ধর্মের কোনো একক প্রতিষ্ঠাতা নেই। লৌহযুগীয় ভারতের ঐতিহাসিক বৈদিক ধর্মে এই ধর্মের শিকড় নিবদ্ধ। হিন্দুধর্মকে বিশ্বের "প্রাচীনতম জীবিত ধর্মবিশ্বাস"বা "প্রাচীনতম জীবিত প্রধান মতবাদ"আখ্যা দেওয়া হয়।


হিন্দুধর্মকে বলা হয় পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম এবং ধর্মাবলম্বীরা একে সনাতন ধর্ম ("চিরন্তন নিয়ম বা চিরন্তন পথ") বলে আখ্যায়িত করেন। পশ্চিমা পন্ডিতরা হিন্দুধর্মকে বিভিন্ন ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সংমিশ্রণ এবং সংশ্লেষণ হিসেবে গন্য করেন যার মূলে একক কোন ব্যক্তির অবদান নেই এবং এর একাধিক উৎপত্তি উৎস রয়েছে। এটি সনাতনি বা চিরন্তন কর্তব্যের কথা যেমন সততা, অহিংসা, ধৈর্যশীলতা, সমবেদনা ও আত্মনিয়ন্ত্রনের পাশাপাশি আরো অনেক কথা বলে।


হিন্দু বিশ্বাস অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আছে (কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ নয়) পুরুষাত্মা, যা মানব জীবনের সঠিক উদ্দেশ্য। এর মধ্যে আছে ধর্ম (নীতি), অর্থ, কাম এবং মোক্ষ (জন্ম মৃত্যুর পুন পুন অবস্থা থেকে মুক্তি) কর্ম (কাজ, অভিপ্রায় ও ফল); এবং বিভিন্ন ধরনের যোগ সাধনা (মোক্ষ লাভের পথ)। হিন্দুদের নিত্যকর্মের তালিকায় আছে পূজা, অর্চনা, ধ্যান, পারিবারিক সংস্কার , বার্ষিক অনুষ্ঠান এবং তীর্থযাত্রা। কেউ কেউ সমাজ ও সভ্য জগতে সুখ শান্তি ছেড়ে মোক্ষ লাভের উদ্দেশ্যে সন্ন্যাস গ্রহন করে।

পরবর্তী উত্তর দেখুন--------------

16666 views Answered

হিন্দু ধর্মের কোনো প্রতিষ্টাতা এবং এর উত্‍পত্তি কাল নেই। কারনটি খুব সহজ, হিন্দু ধর্ম কোনো ধর্ম বিশ্বাস নয় বরং এটি একটি পুরনাঙ্গ জীবন বিধান।

16666 views Answered

সূষ্টির আদি পিতা মনু আর মাতা শতরুপা |এই মনু ও শতরুপা কে সূষ্টি করেছেন ঈশ্বরের আদেশ প্রাপ্ত ব্রক্ষা | আর ব্রক্ষা কে সূষ্টি করেছেন ঈশ্বর নিজে  |বিজ্ঞান গবেশনায় দেখা যায় প্রোচীনতম ধর্ম মত হল সনাতন ধর্ম যাহা হিন্দু ধর্ম  | ইতিহাস প্রমাণ দেবে ,পূথিবীর সূষ্টির ইতিহাস জানুন , গাঁয়ের জোরে বলে হবে না , পুরাণে ইতিহাসে ইসলামের কোন নাম গন্ধ পাওয়া যায় না | মক্কায় হিন্দুদের বিগ্রহ ডেকে রাখা হয় কেনও , এতে প্রমাণ করে ইসলামের সূষ্টির আগে হিন্দু ছিলো  এখন যারা মুসলিম তারা ইসলামের আবির্ভাবের আগে হিন্দু  ছিলো | এই পূথিবীর বয়স -2013 সালের হিসাবে  :-  155,521,971,949,115 বছর  | এটাই সনাতন ধর্মের বয়স  | 40 লক্ষ বছর আগের বিগ্রহ পাওয়া গিয়েছে মাটির নীচেই ইতালীতে |

16666 views Answered

Related Questions

Next steps