1 Answers

প্রথমত তারা জানত না যে, আদমকে রক্ত দিয়ে সৃষ্টি করা হবে। আর আদমকে রক্ত দিয়ে সৃষ্টি করাও হয়নি। তারা রক্ত দিয়ে আদমকে সৃষ্টির কথা বলেনি, বরং রক্তপাত ঘটানো তথা মারামারি কাটাকাটির কথা বলেছিল। আর সেটা তারা ইতিহাসের ভিত্তিতেই বলেছিল। কারণ, আদম আলাইহিসসাল্লামের আগে পৃথিবীতে জিন জাতির বসবাস ছিল। আর তারা মারামারি, দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত ইত্যাদি ঘটিয়েছিল। তাই ফেরেশতাদের ধারণা হয়েছে যে, পৃথিবীতে যাকেই পাঠানো হবে, সেই রক্তপাত ঘটাবে। তাই তারা একথা বলেছিল।

2866 views Answered

Related Questions

Next steps