4 Answers
ঘরোয়া পদ্ধতিতে চেষ্টা করে দেখুন।
দুধ তিন টেবিল চামচ, লেবুর রস এক টেবিল চামচ, এবং কাঁচা হলুদ বাটা এক চা চামচ
যেভাবে ব্যবহার করবেন?
দুধ, লেবুর রস ও হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রন বা পেস্ট তৈরি করুন। সারা মুখে এই পেস্ট ভালভাবে লাগিয়ে প্যাকটি শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন। গরম জলে মুখ ধোবেন না এবং অন্তত ১২ ঘণ্টা রোদে যাবেন না।
নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে
আরো ফর্সা কোমল সুন্দর দাগ মুক্ত।
শাক-সবজি, ফলমূল প্রভূতি ভিটামিন জাতীয় খাবার খেতে হবে এবং ক্ষতিকারক দ্রব্য মেশানো খাদ্য খাওয়া পরিত্যাগ করতে হবে। খাদ্যাভ্যাসের দিকে লক্ষ রাখুন: আমাদের দেশে রান্নার সয়াবিন বা সরিষার তেল বেশি পোড়ানোর ফলে পলিআনস্যাচুরেটেড অ্যাসিড পরিবর্তিত হয়ে স্যাচুরেটেড হয়ে যায়। ফলে তেল খাওয়ার পুষ্টিগুণ থাকে না এবং এটি ভালো কোলেস্টেরল তৈরি করে হার্টকে সুস্থ রাখতেও ভূমিকা রাখে না। তাই তেল কম ভেজে খেলে মুখের ত্বকের জন্য ভালো। ভিটামিন ট্যাবলেট খাওয়া কি উপকারী?: আমরা প্রতিদিন যদি সুষম খাদ্যের দিকে লক্ষ রাখি, অর্থাৎ ডিম, দুধ, শাক-সবজি, মৌসুমি ফলমূল ইত্যাদি খাই, তবে দেহে ভিটামিনের অভাব পূরণ হয়ে যায়। তবে ত্বকের এজিং প্রসেস বিলম্বিত করতে মাঝে মাঝে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিঅক্সিডেন্ট খাওয়া যেতে পারে। ভিটামিন খেলে কেউ মোটা হয় না। মুখে কালো বা ছোপ ছোপ দাগ হলে কি করবেন?: সাধারণত পারফিউম এবং ইমিটেশন থেকে সে জাগায়র ত্বকে এ সমস্যা হতে পারে, সেক্ষেত্রে এগুলো ব্যবহার না করাই উত্তম।
ফর্সা হয়ার জন্য---
ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান
আমাদে রপ্রতিদিন এমন কিছু খাবারের অভ্যাস গড়েতুলতে হবে যা আমাদে রশরীরে মেলানিন কমিয়ে ফর্সা করে তুলতে সহায়ক। এর জন্য প্রতিদিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন স্যালমন ফিস, আখরোট এবং তিসিবীজ খাওয়ার অভ্যাস করুন।
ভিটামিন সি দিয়ে দিনটি শুরু করুন
ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট যা প্রাকৃতিক ভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। এছাড়া মেলানিনকে ওঅনেকটা নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে।
অ্যালকোহল পরিত্যাগ করুন
অ্যালকোহল জাতীয় পানীয় এমনিতেই স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। তাছাড়া এটি ত্বকে মেলানিনের পরিমাণ বাড়িয়ে দিতে সহায়ক।
এড়িয়ে চলুন কড়া রোদ
কড়া রোদ কেন এড়িয়ে চলবেন সেটাতো জানাই আছে আপনার।
ভিটামিন এ বা বিটাক্যারোটিন যুক্ত খাবার খান
রঙিন সবজি এবং ফলে বিটাক্যারোটিন রয়েছে যা ত্বকের জন্য পুষ্টিকর এবং ব্রণের জন্য বেশ উপকারী। এছাড়া ভিটামিন এ ও ত্বকে লাবণ্যতা ফিরিয়ে আনতে সহায়তা করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy