2 Answers
উরুর চর্বি কমানোর জন্য আদার ডিটক্স পান করলে খুবই দারুণ উপকার পেতে পারেন। ডিটক্স আপনার পেটের চর্বি কাটাতে সাহায্য করবে। প্রতিদিন নিয়ম করে আদার এই ডিটক্স পান করলে ফলাফল অবশ্যই ভালো আসবে- যা যা লাগবেঃ ১. আদার কয়েকটি টুকরো ২. ১-১.৫ লিটার পানি পানীয়টি যেভাবে তৈরি করবেনঃ ১. চুলায় ১-১.৫ লিটার পানি দিন ২. এরপর এতে আদার টুকরোগুলো দিয়ে দিন ৩. পানি ফুটে এলে নিম্ন আঁচে ১৫ মিনিট জ্বাল দিন ৪. ঘন হয়ে এলে এটি ছেঁকে আদা ও পানি আলাদা করে নিন ৫. ঠান্ডা হয়ে গেলে পান করুন। যেভাবে পান করবেন প্রতিদিন পান করুন আদাপানি। দিনে কমপক্ষে এক লিটার পানি পান করুন। প্রতিদিনকার আদাপানি প্রতিদিন তৈরি করে নিন। এটি আপনার ওজন হ্রাস করার সঙ্গে সঙ্গে শরীরে বিষাক্ত পদার্থ দূর করে দেবে।
প্রথমে সমতল একটি স্থানে উপুড় হয়ে শুয়ে পড়ুন। হাত দুটো সামনে ছবির মতো করে রেখে নিন। এবার বুক ও কোমরের ওপর ভর দিয়ে হাঁটু না ভেঙে পা উপরে তোলার চেষ্টা করুন। এরপর পায়ের অবস্থান একইভাবে রেখে হাঁটু ভেঙে আরও একটু উপরে তুলুন। ধরে রাখুন ১০ সেকেন্ড এরপর ধীরে ধীরে পা নামিয়ে নিন। এভাবে করুন ৮-১০ বার।
ব্যায়াম-২
এবারে কনুই এবং হাঁটু ভেঙে উবু হয়ে বসুন (ছবি ১)। এরপর কুনুই এবং একটি হাঁটুর ওপর ভর দিয়ে অপর হাঁটু উপরে তুলুন । এভাবে ধরে রাখুন ১০-১৫ সেকেন্ড। এরপর একইভাবে অপর পাশের হাঁটু উপরে তুলুন। এভাবে ব্যায়াম করুন ১০-১২ বার।
ব্যায়াম-৩
একটি দেয়ালে পিঠ ঠেকিয়ে নিন। হাত দুটো এবং পিঠ দেয়ালের সাথে লাগিয়ে রাখুন। এবার হাঁটু ভেঙে চেয়ারে বসার মতো ভঙ্গিমায় আসুন)। পুরোপুরি বসে যাবেন না। পিঠ ও হাত ঠেকিয়ে উপর নিচ করতে থাকুন। এভাবে করুন ১০-১২ বার।
প্রতিদিন এই ৩ টি ব্যায়াম নিয়মিত করলে কোমর ও উরুর মাংসপেশি দৃঢ় হবে। এছাড়াও সিঁড়ি দিয়ে উঠা নামা করার অভ্যাস থাকলেও অনেক ভালো ফল পাবেন। এতে করে উরুর বিচ্ছিরি মেদ দূর হয়ে যাবে দ্রুত।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy