একটি মেয়েকে কিভাবে ভুলা যায়?
আমি আগেও একটি প্রশ্নে বলেছিলাম যে আমি একটি হিন্দু মেয়ের প্রেমে পরেছি। অনেকে বলেছেন ওকে ইসলামের দাওয়াত দিতে এবং রাজি হলে বিয়ে করতে। কিন্তু আমরা দুজনই এইচ এস সি ১ম বর্ষের স্টুডেন্ট। যখনই ক্লাসে যাই ওকে দেখতে মনে হয়। কথা বলতে ইচ্ছে হয়। কিন্তু পারি না। কারণ এসব জানাজানি হলে বড় সমস্যা হবে। আমিত আর নিজের ভুলের জন্য মা-বাবার সম্মান নষ্ট করতে পারি না। কিন্তু সারাদিনই ওই মেয়ের কথা মনে পরে। এজন্য ঠিকমত লেখাপড়াও করতে পারছি না। ওর সাথে সাধারণ একটু বন্ধুত্ব থাকলেও চলত। কিন্তু কিছুই নেই। চাইছি ওকে ভুলতে। কারন এই প্রেম আমার জীবনকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু কিভাবে ভুলব বুঝতে পারছি না। আমাকে কেউ পারলে ভাল সমাধান দিন।
3 Answers
প্রথমত ভাবুন আমি ভাল করে পড়াশোনা করলে এরকম কয়েকটা মেয়ে আমার পিছনে গুর গুর করবে। মেয়েটার ন্যাগেটিভ বিষয় গুলো ভেবে ঘৃণা করতে শুরু করুন। ব্যস্ত থাকার ট্রাই করুন ব্যস্ত থাকলে ভুলে যেতে পারবেন, ধীরে ধীরে ভুলতে হবে ।মেয়েটার ভাবনার জায়গায় আল্লাহ,মা-বাবা এবং নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে পারেন ।আজকাল ভালবাসা নেই বললেই চলে , যা আছে তা অধিকাংশ নোংরামি ।ভালবাসার প্রতি ন্যাগেটিভ ধারণা সৃষ্টি করুন।অথবা মেয়েটার বিকল্প হিসাবে অন্য কেউকে খুজুন
ভাই, সবচেয়ে বড় কথা হলো first love is first love. কোন মানুষই যে প্রেমে পড়েছে সে আমৃত্যু তার প্রথম ভালোবাসার কথা কোনদিনই ভুলতে পারবে না। যদি সত্যিকারের ভালোবেসে থাকে।।সৃষ্টিকর্তা হয়ত মানষকে সে ক্ষমতা দেন নি। প্রত্যেক ক্ষনে বা বিশেষ কোন ক্ষনে দিনে না হোক রাতে ঘুমোতে যাবার আগে যখনই হোক মনে পড়বেই। তবে যে জায়গায় আপনি তাকে দেখতেন, যে আচরন তার মধ্যে পেতেন, অর্থ্যাৎ তার যেসব দিক আপনাকে আকৃষ্ট করতো সেসব দিক সম্পুর্ন পরিহার করবেন।।যদিও পুরোপুরি ভোলা সম্ভব কখনোই নয়, তবে আগের মতো প্রচন্ড কষ্টটা তুলনামুলকভাবে কম হবে। আর সৃষ্টিকর্তার কাছে একমনে চাইতে থাকুন। কারন। কোন মানুষ যখন মন থেকে আর্লাহর দরবারে হাত তুলে তখন সে হাত আল্লাহ খালি ভাবে ফিরিয়ে দবতে লজ্জা পান। যেসব সময়ে দুআ কবুল হয়, যেমন:বৃষ্টির সময়,আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে, রাতের শেষ প্রহরে, আপনি এসব সময়ে কেদে আল্লাহর দরবারে দুআ করুন। ইনশাআল্লাহ তাকে আপনার কাছে আল্লাহ এনে দিবেন। হাদীসে আছে,
আল্লাহ রাতের শেষ প্রহরে পৃথিবীর নিকটতম আসমানে এসে বলেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে গুনাহ মাফ করাতে চাওও? কেউ তার মনের নেক আশা পুরন করতে চাও?তোমরা যা চাবে তোমাদের তাই দেবো।
একটা সম্পর্কে জড়ানো যত সহজ তার চেয়ে অনেক বেশি কঠিন সম্পর্কটাকে ভাঙ্গা। কারণ দুইজনের মন প্রাণ মধুর এক তানে বাঁধা পড়ে যায়। দুজন দুজনার প্রতি এক ধরনের ভালোবাসা, মায়া, টান উপলব্ধি করে থাকেন। একজনকে ছাড়া আরেকজনের এক মুহূর্তও ভালো লাগে না। আপনি যেহেতু বলছেন আপনার গার্লফ্রেন্ডের সাথে অঅর এক মুহূর্তও রিলেশন রাখতে চান না, তাকে বিয়ে করলে আপনি সুখী হবেন না তাহলে তার সাথে সম্পর্ক ছেদ করতে চান সেক্ষেত্রে অঅপনাকে অনেক শক্ত ভূমিকা রাখতে হবে। আপনাকে অনেক র্দঢ় থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং সিদ্ধান্ত অটল রাখতে মনকে শক্ত করতে হবে। এক্ষেত্রে আপনি আপনার কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকার চেষ্টা করুন। অতিরিক্ত ব্যস্ততা হয়ত আপনাকে আপনার সিদ্ধান্তে অটল রাখতে সহায়তা করবে। আপনার গার্লফ্রেন্ডকে ভুলিয়ে দিতে সহায়তা করবে।