1 Answers
শুধু পক্সের দাগ কেন? স্কিনের যেকোনো দাগ দূর করার জন্য প্রথমে যে জিনিসটির কথা মাথায় আসে সেটি হলো ডাবের পানি। বসন্ত সেরে যাবার পর পরই প্রতিদিন কটন বলে ডাবের পানি নিয়ে দাগের উপর দিবেন। আর এভাবে তত দিন করবেন যত দিন না স্কার গুলো ইনভিসিবল হবে।
• বেকিং সোডাঃ
বেকিং সোডা হলো একটি আ্যালকালিন পদার্থ। যার এসিডিটি খুব নিচু স্তরের। হাফ টেবিল চামচ বেকিং সোডা এক গ্লাস পানিতে নিন। তারপর দাগ যুক্ত স্থান গুলোতে লাগান নিয়মিত।
• গাঁদা ফুলঃ
চিকেন পক্সের কারণে যে দাগ হয়েছে সেটি দূর করার জন্য গাঁদা ফুলের জুড়ি নেই। ২ টেবিল চামচ গাঁদা ফুল এক কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। তারপর সকালে এটি পেস্ট করে নিন, আর দাগের উপর মাখুন। খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন অনাকাঙ্ক্ষিত এই দাগ গুলো থেকে।
• লেবুর রসঃ
সব ক্ষেত্রের মত লেবুর রস এবার-ও তার ক্ষমতা দেখিয়ে দিল। অর্ধেক লেবুর রস ২ টেবিল চামচ পানির সাথে মিশিয়ে দাগের উপর লাগান। কিন্তু এই পদ্ধতি শুধু মাত্র রাতে অ্যাপ্লাই করবেন। কারণ দিনের বেলা সূর্যের আলো লেবুর রসের সাথে রিআ্যাকট করে নতুন দাগের সৃষ্টি করবে।
• মধুঃ
দাগের উপর নিয়মিত মধু লাগানো চিকেন পক্সের দাগের জন্য আরেকটি উপযুক্ত ট্রিটমেন্ট। যত দিন না দাগ যাবে তত দিন খাঁটি মধু দিনে ৩/৪ বার করে দাগের উপর লাগাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy