জাতীয় পরিচয়পত্র ছাড়া কিভাবে সিম রেজিস্ট্রেশন করব?
৩০ শে এপ্রিল যদি সত্যি সত্যিই রেজিস্ট্রেশন ছাড়া সিম বন্ধ হয়ে যায় তা হলে কত হাজার হাজার সিম বন্ধ হয়ে যাবে| কারন আমার মতো কত বন্ধুদের ন্যাশনাল আই ডি নাই, সেই ২০১৪ সালে ভোটার হয়েছি এখনো আই ডি পাই নাই আমাদেরকে স্মার্ট কার্ড দেওয়া হবে বলে| এখন এর মধ্যে কেউ কেউ আবার অনেকে ছোট খাট চাকুরী ও করে, তাদের নাম্বার অনেক যায়গাতে প্রচলিত আছে এই নাম্বার গুলি আইডির জন্য যদি বন্ধ হয় তা হলে আমর কি করবো ?
3083 views
1 Answers
এসব কথা চিন্তা করেই তো যাদের ন্যাশনাল আইডি কাড নেই, তাদের জন্য ও একটা ব্যাবস্থা করা হয়েছে। যাদের NID নেই, তারা তাদের পরিবারের কোন সদস্যের NID দিয়ে সিম রেজিস্ট্রেশন করতে পারবে। বা যাদের ঔ সুবিধাও নাই, তারা জন্ম সনদ দিয়ে ৬ মাসের জন্য সিম রেজিস্ট্রেশন করতে পারবে ( কাষ্টমার কেয়ারে গিয়ে)। আবার ভোটার তথ্য হালনাগাদের পর আপনাকে একটি স্লিপ দেয়া হয়েছে, ঐ স্লিপের সাহায্যে আপনি অনলাইন থেকে আপনার NID এর সফট কপি নিতে পারবেন, যা দিয়ে সিম রেজিস্ট্রেশন সহ যাবতীয় কাজ করতে পারবেন। সকল অনিবন্ধিত সিম ১ মে ৩ ঘন্টার জন্য বন্ধ করার ঘোষনা দেয়া হয়েছে। এরপর আস্তে আস্তে সকল অনিবন্ধিত সিম একেবারে বন্ধ করে দিবে। এখনো অনেক সময় আছে, আপনার প্রয়োজনীয় সিমটি রি-রেজিস্ট্রেশন করে নিন।
3083 views
Answered