১৫ দিন সময়ের মাঝে কিভাবে পরীক্ষায় পাশ করবে?

আমার এক বন্ধু উচ্চমাধ্যমিকে ১ম বর্ষের বিজ্ঞান ছাত্র। সে তার পরিবােরর বড় সমস্যার কারণে উচ্চমাধ্যমিক ১ম বর্ষের কিছুই পড়তে পারেনি। তার ১ম বর্ষের ফাইনাল পরীক্ষা এই মাসের ২৮ তারিখে। সময় আছে ১৫ দিন। এই সময়ের মাঝে কিভাবে পড়লে সে পরীক্ষায় আপাততভাবে পাশটুকু করবে?? আমি তাকে বলেছি ১ বছর গ্যাপ দিতে কিন্তু সে তা করতে চায়না সে পড়তে চায় বেচারা!! আপনারা একটি সঠিক পরামর্শদিন। এই সময়ের মাঝে কোন নিয়মে পড়লে তার পুরো বই আয়ত্বে আসবে?? পাশটা যাতে করে।
2974 views

1 Answers

যেহেতু সে এতদিন লেখাপড়া করেনি, তাই তার জন্য উচিত হবে প্রায় সারাদিন পড়া। তবে বিকালে শুধু ৩০ মিনিট খেলা-ধুলা করতে পারবে। আর তাকে প্রথমে কঠিন সাবজেক্টগগুলো ক্লিয়ার করতে হবে। সাবজেক্টগুলোর কমস কমন অধ্যায়গুলো পড়তে হবে বেশি। আর একটা কথা, যেহেতু এখন সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হয়, সেহেতু সৃজনশীল পাশ করা খুব কঠিন ব্যপার না। তবে সৃজনশীল এ A+ পাওয়া কঠিন। পড়ার জন্য স্যার এর কাছ থেকে কমন অধ্যায়গুলো আগে জেনে নিতে বলবেন। এভাবে পড়লে পাশ করবে ইনশাআল্লাহ

2974 views Answered

Related Questions

Next steps