1 Answers
একটু কষ্ট করলে পাস করা কোন ব্যাপারই না। ইংরেজিতে দুই পত্র মিলে পাস। এখানে article, preposition, fill in the gaps, objective ইত্যাদি আন্দাজে উত্তর করলেও ৫ নম্বরের মধ্যে ২-৩ নম্বর পাওয়া যায় এবং নিয়মগুলো পড়লে ভালো নম্বর পাওয়া যায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ২৫ নম্বর থাকবে বহুনির্বাচনি এবং ২৫ নম্বর থাকবে ব্যবহারিক। তাই এদিক থেকেই অনেকটা নম্বর পাওয়া যায়। আপনি বাজার থেকে ভালোমানের একটি টেষ্টপেপার কিনে সেখান থেকে সাজেশনগুলো পড়ুন এবং প্রতিদিন একটি করে কলেজের প্রশ্ন সমাধান করুন। এভাবে আপনি গুরুত্বপূর্ণ ২০-২৫ টি কলেজের প্রশ্ন সমাধান করুন। এতে আপনার ভালো একটি ধারণা হবে, পরীক্ষায় কিছু প্রশ্ন কমন পাবেন এবং মোটামুটি উত্তর করার প্রস্তুতি তৈরি হবে। ইংরেজিতে গুরুত্বপূর্ণ কিছু প্যাসেজ এবং রচনামূলক পার্টের জন্য গুরুত্বপূর্ণ কিছু application, dialouge, composition ইত্যাদি মুখস্থ করুন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পাঠ্য বইয়ের লাইনগুলো ভালোভাবে পড়ুন। তৃতীয় ও পঞ্চম অধ্যায়ের প্রতি বেশি গুরুত্ব দিন। জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নগুলো মুখস্থ করুন। এতে আশা করি ভালোভাবে পাস করতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy