3 Answers
ত্বকের যত্নে এবং উজ্জ্বল, সুন্দর ত্বক পেতে বহুল প্রচলিত এবং উত্তম পদ্ধতি হল মধুর ব্যবহার। একচামচ মধু নিন। মুখের ত্বকে লাগান। আস্তে আস্তে বৃত্তাকারে মেসেজ করুন। এইভাবে দিনে দুইবার সকালে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করুন। সপ্তাহ দুই পরে আপনি দেখবেন আপনার ত্বক কেমন উজ্জ্বল আর সোনালী রঙ ধারন করছে।
মুখের ত্বক পরিষ্কার ও উজ্বলতা বৃদ্ধি করার কিছু টিপস্ ১. ১চামচ গুড়া দুধ , সামান্য বাদামের তৈল এবং সমান্য লেবুর রসের সাথে সামান্য মধু মিশিয়ে পেষ্ট বানিয়ে মুখের ত্বকে লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট তারপর ধুয়ে ফেলুন । ২. টমেটোর ক্লাথ এর সাথে পরিমান মত লেবুর রস মিশিয়ে ১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে মুখ ধুয়ে ফেলুন ৩. বেশন ও দুধের সাথে সামান্য লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে রেখে কিছুহ্মন পর ধুয়ে ফেলুন
-অর্ধেকটা কলা, ১টি ডিমের সাদা অংশ ও ১ টেবিল চামচ দই একসাথে মিশিয়ে প্যাকটি তৈরি করুন। -প্রথমে কলা ভালো করে চটকে নিয়ে ডিমের সাদা অংশ ও দইয়ের সঙ্গে ব্লেন্ড করে নিন। এরপর পুরো মুখে ভালো করে সমান ভাবে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। এরপর পরিষ্কার তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন। দেখবেন কতটা সতেজ এবং উজ্জ্বল হয়ে উঠে আপনার ত্বক।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy