মনের মানুষকে অন্য মেয়ের কাছ থকে কিভাবে ফেরত আনব?
আমার মনের মানুষের আগে একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। আমার সাথে সম্পর্ক হবার কিছুদিন পর এখন অই ঐ মেয়ে আবার কান্নাকাটি করসে তাই সে এখন আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি তাকে পাগলের মত ভালবাসি। এখন আমি তাকে কিভাবে পুনরায় ফেরত পেতে পারি?
এমন কোন সূরা বা আয়াত বলুন যা পরলে আমার মনের মানুষ আমার কাছে ফিরে আসবে।
3 Answers
আপনি কোন সূরা পড়ে এটি করবেন না।কারন ইসলামে এটি হারাম।আপনি তাকে বুঝান তার মা-বাবার সাথে কথা বলুন।ভাল হবে আপনি তার সাথে যোগাযোগ বন্ধ রাখুন কেননা মেয়েটি বিয়ের পর কোন এটি ভয়ানক কান্ধ ঘটাতে পারে।মেয়েটি আপনাকে ভালবাসলে নিশ্চয় আপনার সাথে প্রেম করবে।ভাই ১ হাতে তালি বাজে না ২ হাতে বাজাতে হয়।
এটা করবেন না সূরা বা আয়াত নেই,, এতটুকু করতে পারেন যে আল্লাহ্ যেন আপনার মনের আশা পূরণ করে।। আর তাকে কোন রকমে বুজান মনে হয় সে বোজবে,...।।
খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ছ্যাকা খাবার পর আপনার প্রেমিকের সাথে যদি নতুন কোন মেয়েকে দেখেন তাহলে ছেলেটির সামনেই হালকা নাটক করতে হবে আপনাকে। মেয়েটি এবং ছেলেটির দিকে একদম একপলকে তাকিয়ে থাকবেন। এমনভাবে তাকানো শুরু করে দিবেন যে তারা যেন অস্ব:স্তি ফিল করা শুরু করে। নিজের চেহারা চরম হতাশাগ্রস্ত এর মতো বানিয়ে ফেলবেন। যেন কষ্টে আপনার বুক ফেটে যাচ্ছে। তারপর কিছুক্ষণ এরকম করে দাড়িয়ে খুব কষ্ট যেন পেয়েছেন এরকম ভাব দেখিয়ে টলতে টলতে গভীর দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে সেখান থেকে বেরিয়ে যাবেন।
ছেলেটির ছায়া হয়ে থাকুন কিছুদিন
খুবই বিপদজনক একটা টেকনিক। খুবই সাবধানের সাথে ব্যবহার করতে হবে। ছেলেটি যাতে ভুলেও আপনার আসল উদ্দেশ্য টের না পায়। তাহলে সব শেষ। ভান করবেন যেন আপনি আড়াল থেকে ছেলেটিকে এখনো দেখে যাচ্ছেন। ছেলেটির সাথে ভুলেও কথা বলতে যাবেন না। দূর থেকে এমনভাবে ছেলেটির দিকে করুণ নয়নে তাকিয়ে থাকবেন যেন ছেলেটিকে এই একটু দেখতে পারাটাই আপনার জন্য সব। ভান করবেন এতেই আপনি মহা খুশী। এমন দূরত্ব বেছে নিবেন যাতে ছেলেটি আপনাকে দেখে ফেলে কিন্তু সে যে ভাবে যে আপনি চাচ্ছেনই না যে ছেলেটি আপনাকে দেখে ফেলুক। বাংলা মুভির সিন আরকি। কিছু করার নাই। করতে হবে।
সমস্ত যোগাযোগ বন্ধ
সবচেয়ে কঠিন পদক্ষেপ এইটা। ব্যাপক কষ্টেরও বটে। ব্রেকআপ হবার পরেও একটা ছোট আশা থাকে এই যোগাযোগ মাধ্যম। মনে হবে হয়তো ছেলেটি ফেসবুকে নক করতে পারে!!! আবার হয়তো সে এই ফোন দিলো!!! লাভ নাইরে আপু। এত সহজে ভুলবে না সব। এক কাজ করেন.......ছেলেটি যেকোন কারণেই যদি আপনাকে ফোন দেয় ফোন ধরবেন না। মেসেজ পাঠালে সেটারও রিপ্লাই দিবেন না আপাতত। ফেসবুকেও ছেলেটির সাথে আপাতত কোনপ্রকার যোগাযোগ করার দরকার নাই। শুরুতেই এই কাজটি করলে ভালো হয়। তবে বেকুবের মতো আবার রিমুভ করে দিয়েন না। হঠাৎ করে তাহলে ছেলেটি হয়তো বুঝতে পারে যে সে আপনাকে মিস করছে। বলাও যায় না আপু। হতেও পারে।
এইটা আরেকটি খুবই গুরুত্বপূর্ণ এবং চরম ভেজালের একটি কাজ। টেকনিকটা ক্লিক করলে কেল্লাফতে আবার ক্রসফায়ারে পড়ে যাবারও তুমুল সম্ভাবনা আছে। সাবধানে ব্যবহার করতে হবে এই টেকনিক। টেকনিকটির একমাত্র পয়েন্টই হলো ছেলেটিকে চরমভাবে জেলাস ফিল করাতে হবে। নিজের কোন খুব ভালো ছেলে বন্ধুকে নিজের ব্রেকআপের সব গল্প বলে কিছুদিনের জন্য তাকে রাজি করান। যাতে সে কিছুদিনের জন্য আপনার বয়ফ্রেন্ডের অভিনয় করে। বিশেষ করে পুরনো প্রেমিকের সামনে। লাভ হলো আপনার পুরনো প্রেমিকটি চরম জেলাস ফিল করতে পারে। ঠিকমতো সব ক্লিক করলে সুখবর পেয়ে যেতে পারে। আর বিপদজনক সমস্যাটা হলো আপনি নতুনভাবে জীবনভাবে নিজের জীবন শুরু করেছেন এই ভেবে আবার না আপনার পুরনো প্রেমিক দূরেই সড়ে যায়!!!! সুতরাং বুঝেশুনে!!!!!