1 Answers
আর্সেনিক খালি চোখে দেখা যায় না, এর কোন রং নেই এমনকি নেই কোন স্বাদ কিংবা গন্ধ৷ তাই সাধারণ মানুষ এর অস্তিত্ব টের পায় না৷ আর শরীরে আর্সেনিকের বিষক্রিয়ার লক্ষণ আসতেও ১০ থেকে ২০ বছর সময় লাগে৷ বিজ্ঞানীদের মতে, বাংলাদেশের ভৌগলিক অবস্থানও ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক বিষক্রিয়ার অন্যতম কারণ৷ সাধারণ যে রাসায়নিক পরীক্ষার মধ্য দিয়ে টিউবওয়েলের পানিতে আর্সেনিক ধরা যায়, সেটা বেশ ব্যয়বহুল৷ আর্সেনিক কিট দিয়ে সহজে পরীক্ষা করা যায় কিন্তু স্বঠিক ফল পেতে ল্যাবরটারিতে পরীক্ষা করার বিকল্প নেই।
পরীক্ষার জন্য সরকারিভাবে উপজেলা পর্যায়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে যোগাযোগ করা যেতে পারে। বেসরকারিভাবে বিভিন্ন এনজিও , যারা আর্সেনিক নিয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগ করেও পরীক্ষা করানো যায়। |
পানিতে আর্সেনিক পরীক্ষার জন্য যাদের সাথে যোগাযোগ করবেন
ওয়াটার এইড বাংলাদেশ
বাড়ি-৯৭ বি, রোড-২৫, ব্লক-এ, বনানী, ঢাকা-১২১৩। ফোন : ০২৮৮১৫৭৫৭, ফ্যাক্স : ০২৮৮১৮৫২১
ই-মেইল : [email protected]
এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক বাংলাদেশ
বাড়ি-৪৬, রোড-১৩/সি, ব্লক-ই, বনানী, ঢাকা-১২১৩। ফোন : ০২৯৮৯৪৪৯৩,
ই-মেইল : [email protected], [email protected]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy