1 Answers
আমরা দুইভাবে নলকূপের পানিতে আর্সেনিক পরীক্ষা করতে পারি - ফিল্ড কিটের মাধ্যমে। গবেষণাগারে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। এছাড়া নিজে না করে উপজেলা বা জেলার পরীক্ষাগারে পানি নিয়ে গিয়ে পরীক্ষা করা যেতে পারে। ফিল্ড কিটের সাহায্যে খুব অল্প সময়ে পানি পরীক্ষা করা যায়। ফিল্ড কিটে প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকে। টিউবওয়েল থেকে পানি নিয়ে সাথে সাথেই পানি পরীক্ষা করা যায়। সরকারিভাবে উপজেলা পর্যায়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে যোগাযোগ করা যেতে পারে। বেসরকারিভাবে বিভিন্ন এনজিও , যারা আর্সেনিক নিয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগ করেও পরীক্ষা করানো যায়। পানিতে আর্সেনিক পরীক্ষার জন্য যাদের সাথে যোগাযোগ করবেন ওয়াটার এইড বাংলাদেশ বাড়ি-৯৭ বি, রোড-২৫, ব্লক-এ, বনানী, ঢাকা-১২১৩। ফোন : ০২৮৮১৫৭৫৭, ফ্যাক্স : ০২৮৮১৮৫২১ ই-মেইল : info@ wateraidbd.org
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy