ঢাবিতে চান্স পেতে ইংরেজী কিভাবে পড়ব?
1 Answers
আমি এবছর ভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়েছি। সেই অভিজ্ঞতা থেকেই সামান্য কিছু পরামর্শ দিচ্ছি। ঢাকা ভার্সিটি যদি হয়ে থাকে আপনার স্বপ্ন। তবে ইংরেজীই হবে আপনার বড় চ্যালেঞ্জ। অন্য সাবজেক্ট গুলো এখনই মন দিয়ে কমপ্লিট করে রাখলেই যথেস্ট। কিন্তু ইংরেজী প্রস্তুতির শেষ নেই। ঢাবি ভর্তি পরীক্ষায় যে যত ভালো ইংরেজী ভোকাবুলারি শিখে অংশ নিবে তার সফলতা নিশ্চিত বলা চলে। ঢাবি ভর্তি কাঠামোর প্রশ্ন কাঠামোটা আসলে তাদের কাছেই কঠিনের চেয়েও বেশী কঠিন লাগবে যাদের ভোকাবুলারি সমৃদ্ধ নয়। আর যাদের ভোকাবুলারি সমৃদ্ধ তাদের কাছে আসলে এই প্রশ্ন খুবই সোজা। কারণ ঢাবির প্রশ্ন ভোকাবুলারি জ্ঞান ছাড়া একটি লাইনের মানে বুঝা অসম্ভব। তাই খুব বেশী পরামর্শ দিবনা। শুধুই একটি পরামর্শ থাকবে, এখন থেকেই নিজের ভোকাবুলারি ভান্ডার সমৃদ্ধ করুন। এক্ষেত্রে সাইফুরসের ভোকাবুলারি নিয়ে বইটি নিতে পারেন। খুব বেশী না। প্রতিদিন ১০-১২ টি করে ভোকাবুলারি এখন থেকেই মুখস্থ এবং আত্তস্ত করতে পারলে আপনার চান্স ঢাবিতেই হবে। এটুকু আশ্বস্ত করতে পারি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy