1 Answers

গরুর ভুঁড়ি / বট রান্নার সহজ উপায়

প্রথম ধাপঃ ভুড়ি পরিস্কারের পর সিদ্ধ করে আবারো ভাল করে পরিস্কার করে নিতে হবে এবং এর পর ছোট ছোট টুকরা করে নিতে হবে। এই ধাপ গুলোর ছবি দেখানো হয় নাই। তবে প্রথমে ভুড়ির ময়লা পরিস্কারের পর চুনের পানিতে চুবিয়ে রাখতে হয়, এতে যদি কোন জীবানু থাকে তা মরে যায়, তার পরেও ভাল করে সিদ্ধ করে নিতে হয়।

রান্নার জন্যে যা লাগবেঃ

ভুরি– ১ কেজি
পিয়াজ কুচি– ৩-৪ টি
আদা-রসুন বাটা– আড়াই টে চামচ করে
ধনে/মরিচ গুড়া– ২ চা চামচ করে
হলুদ/জিরা গুড়া– ১ চা চামচ করে
আস্ত গরমমসলা– প্রয়োজনমতো
তেল/লবন– প্রয়োজনমতো

ভাজার জন্যে যা লাগবেঃ

পিয়াজ– ৭-৮ টি
কাঁচামরিচ– ৭-৮টি
রসুন– ১টি
গরমমসলা গুড়া– ১ টে চামচ
তেল– ২-৩ টে চামচ

যেভাবে করবেনঃ

রান্নাঃ ভুরি ভালো করে পরিষ্কার করে কুসুম গরম পানিতে কয়েকবার ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার রান্নার সব উপকরন দিয়ে হাত দিয়ে মাখিয়ে পরিমানমতো পানি দিয়ে রান্না করুন।
বেশী পানি দেবেননা বরং পানি কম দিয়ে আঁচ কমিয়ে রান্না করুন।ভুরি সেদ্ধ হলে গ্রেভি একদম শুকিয়ে ফেলবেন।

ভাজাঃ অন্য একটি প্যানে অল্প তেল গরম করে কিছুক্ষন ভুরি ভেজে নিন।গরমমসলা দেবেন। বেশ ভাজা ভাজা হলে কাটা পিয়াজ/রসুন/কাচামরিচ দিয়ে আরো ২-৩ মিনিট ভেজে নিন।

3505 views Answered

Related Questions

Next steps