1 Answers
দোকানের পূজি বাড়ানোর অন্যতম উপায় হলো আপনাকে সনাক্ত করতে হবে কোন পণ্য সবচেয়ে বেশি পরিমাণে কাটতি হয় এমন পণ্য দোকানে তোলা। সারাদিন ব্যাবসায় করার পর সেই পণ্য রাতে আবার দোকানে নিয়ে আসা। পরদিন আবার একইভাবে একই কাজ করা। অর্থাৎ আপনার দোকানের মালামাল যতবেশি আবর্তন করবে ততবেশি আপনার লাভ হবে এবং পূজি বৃদ্ধি পাবে। তবে খেয়াল রাখবেন অতিরিক্ত লাভের চিন্তা করা যাবে না। ক্রেতা তৈরী করতে হবে। কেননা ক্রেতা একবার যদি মনে করে আপনি সুপার প্রফিট করছেন তাহলে সে নিজিকে বঞ্চিত মনে করবে এবং আপনার দোকানে আর নাও আসতে পারে এবং আরও যেসকল ক্রেতা আছে তাদের আপনার দোকানে আসতে নিরুতসাহিত করতে পারে। যত সম্ভব বাকিতে পণ্য বিক্রয় করবেন না। কেননা বাকিতে পণ্য বিক্রয় করলে আপনার দোকানে নতুন পণ্য উত্তোলনের জন্য আর পূজি থাকবে না। তবে ভোক্তা চরিত্র অনুযায়ী বাকিতে বিক্রয় সম্ভব। যেমন, কোন ভোক্তা সারামাস পণ্যদ্রব্য ক্রয় করে বাকিতে কিন্তু মাস শেষে বেতন বা অর্থ প্রাপ্তি সাপেক্ষে দ্রুতই মূল্য পরিশোধ করে দেয়। আবার কেউ সাময়িক সময়ের জন্য বাকিতে ক্রয় করে এমন ব্যক্তিদের। আশা করি যা বুঝাতে চেয়েছি তা বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে আবার জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy