অনিচ্ছা সত্তেও ঘনঘন ঢেকুর ওঠে কেন কিভাবে মুক্তি পাব?
3 Answers
ঢেকুর হলে করণীয়ঃ ১. ২/৩ টি গোলমরিচ চিবান। অথবা, ২. চুইংগাম চিবোতে থাকুন। ৩. ঠান্ডা পানি পান করুন এই ৩টির মাঝে যে কোন একটিতে কাজ হবার কথা। ঢেকুর বা বুক জ্বলা পোড়ার প্রতিকার হিসেবে আমি তো নিয়মিত এগুলোর সাহায্য নিই।
বদহজম, এসিডিটি বা অনিয়মতান্ত্রিক খাদ্যগ্রহণই সাধারণত ঢেকুর ওঠার জন্য দায়ী। এ থেকে মুক্তির উপায়: আদা এমনিতেই হজম, পেটের হ্যানাত্যানা হাজারো ঝুটঝামেলা সামলাতে আদার জুড়ি মেলা ভার। অপ্রয়োজনীয় ঢেকুরও কিন্তু আদা সহজেই দূরে ভাগায়। আদার ঝাঁঝালো গন্ধে সমস্যা না থাকলে রোজ দিনে দু-তিন বার কয়েক কুচি আদা চিবোন। চাইলে, একটু মধুও মিশিয়ে নিতে পারেন। এমনি চায়ের বদলে আদা চা খাওয়া অভ্যাস করুন। দই আপনার রোজকার ডায়েটে অবশ্যই রাখুন টক দই। অনেকেই ল্যাকটোজ ইনটলারেন্ট হয়। দুধ বা দুগ্ধজাত প্রোডাক্ট খেলেই তাদের ঢেকুর উঠতে শুরু করে। এ ক্ষেত্রে সেরা অপশন দই। এক সঙ্গে দুধের স্বাদ পাওয়াও যাবে আবার হবে না ঢেকুর সমস্যাও। হিং ও মৌরি হিং ও মৌরি কিন্তু ঢেকুর সমস্যার সমাধান করতে পারবে সহজেই। সাধারণ ডালে দু টেবিল চামচ হিং আর ১/৪ চামচ মৌরি ফোড়ন দিন নিয়ম করে। অবাঞ্ছিত ঢেকুর আটকাবেই। মিন্ট চা মিন্ট পাতা যদি নিয়মিত কাঁচা চিবোতে পারেন তাহলে তো কোনও কথাই নেই। কিন্তু তাতে যদি আপত্তি থাকে তাহলে মিন্ট চা খান। বা জলের সঙ্গে পুদিনা পাতা ফুটিয়ে খান। পাতি লেবু ও বেকিং সোডা ক্রনিক ঢেকুরের সমস্যা আটকাতে পাতি লেবু খুবই কার্যকরী। পাতিলেবুর রসে ১/৪ চা চামচ বেকিং সোডা মেশান। আস্তে আস্তে খেয়ে ফেলুন। পেঁপে রোজ পেঁপে খেলে হজম ক্ষমতা এমনিতেই চড়চড় করে বাড়ে। অকারণ গ্যাস তৈরি হয় না। ঘনঘন ঢেকুরও আর ওঠে না। জিরে সেলারি ও জিরে শুকনো খোলায় ভেজে নিন। এরপর এটাকে গুড়িয়ে নিন। এক গ্লাস উষ্ণ জলে দু’চামচ মিশিয়ে রোজ খান।
খাওয়ার পর হলে এটা আপনার গ্যাসের সমস্যা ৷ প্রতিদিন সকালে উঠেই পানি পান করুন ৷ খাবার পর পরিমিত মাত্রায় পানি খাবেন ৷ সম্ভবত আপনার খাবার এর পর পানি পান কম হয় ৷ খাবার খাওয়ার পর চুপ করে কিচু সময় বসে থাকুন ৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy