কিভাবে সঠিকভাবে লেখা পড়া করতে হয়?
3 Answers
সায়েন্স বিভাগে আমিও পড়ি, এটা যেমন সবচেয়ে কঠিন বিভাগ তেমনি অন্য দৃষ্টিতে সবচেয়ে সহজও! জানিনা অন্যান্যরা কি বলবে, তবে আমার মতে সায়েন্স এ ভালো করতে হলে আপনাকে--- → প্রতিটি সাবজেক্ট এর ক্লাসে খুব মনোযোগ দিতে হবে, কিছু না বুঝলে সাথে সাথে বুঝে নিতে হবে। → বাড়ি এসে ক্লাসের সেই পড়াটাই শুধু রিভিউ করতে হবে, বাড়তি পড়ার দরকার নেই। → রিভিউ করতে গিয়ে নতুন কোন সমস্যা পেলে পরবর্তি দিন শিক্ষককে জিজ্ঞেস করতে হবে। → কম্বাইন্ড সাবজেক্টের ক্ষেত্রে আমি বলবো আপনি সায়েন্স এ পড়েন, আপনার মেধা অবশ্যই ভালো হওয়া চাই, এসব সাবজেক্ট যা শেখার ক্লাসেই শিখে নিবেন, বাড়িতে পড়ার ক্ষেত্রে সায়েন্সের সাবজেক্ট পড়া শেষ করে তারপর এগুলো ধরবেন। → একটা সিঙ্গেল ক্লাসও মিস করবেননা, সায়েন্সের পড়াগুলো একদম ধারাবাহিক, একটার সাথে আরেকটা খুব নিবিড়ভাবে যুক্ত। কিছু মিস করলেনতো পুরো চ্যাপ্টারটাই বুঝবেননা। → গণিতের জন্য অনুশীলন, অনুশীলন এবং অনুশীলন। → জীববিজ্ঞানের জন্য চিন্তাশক্তি ও কল্পনাশক্তি প্রখর হওয়া চাই, প্রতিটা লাইনকে একটা চিত্র বানিয়ে মনের মধ্যে গেঁথে নিবেন। → রসায়ন ও পদার্থে গাণিতিক সমস্যা ও প্র্যাকটিক্যালে মনোযোগ দিন। আপনি যেহেতু আগের পড়াগুলো মিস করেছেন সেক্ষেত্রে একজন প্রাইভেট টিউটরের কাছে এগুলো খুব দ্রুত বুঝে নিন। সব পারবেননা, গুরুত্বপূর্ণ অংশ শেষ করে নিন। সবশেষে একটাই উপদেশ, এতসব নিতে না পারলে কাল কলেজে গিয়েই গ্রুপ চেঞ্জ করুন, সম্ভবত এখনো সুযোগ আছে। আপনি এভাবে চললে পাশের চিন্তা স্বপ্নেও করতে পারবেননা। আরেকটা ব্যাপার ফোনটা কিছুদিনের জন্য বাবার কাছে জমা দিন।
আপাতত আপনার ইন্টারনেট চালানো বন্ধ করতে হবে তার জন্য আপনার ইন্টারনেট কানেকশন বন্ধ করতে চেষ্টা করুন ৷ আর এভাবে আপনি প্রথম প্রথম খুব কষ্ট পাবেন তবে ভালো হবে ৷ প্রাইভেট পড়ুন ৷ ভালো ছাত্রদের অনুকরন করুন ৷
ভাই চিন্তা করবেন না এখনো যেটুকু সময় আছে তাই যথেষ্ট। তাই এখন থেকে তীব্র প্রতিজ্ঞা করুন যে আপনি আর কোনো সময় নষ্ট করবেন না।নিয়মিত পড়তে বসুন।আর মোবাইল একদম ব্যাবহার করবেন না।ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy