1 Answers

তেলের অনেক পিঠা আছে তার মধ্যে নারিকেলের পুলি পিঠা অন্যতম। উপকরণ : নারিকেল ১টি, চালের গুঁড়ি আধা কেজি, চিনি ১ কাপ, ময়দা সোয়া কাপ, পানি ১ কাপ, লবণ পরিমাণ মতো৷ তেল পরিমাণ মতো৷ প্রণালী : প্রথমে নারিকেল কুড়িয়ে নিন৷ এবার কড়াইয়ে নারিকেল ও চিনি এক সঙ্গে দিয়ে পুর তৈরি করে নিন৷ ১ কাপ পানি ফুটিয়ে চালের গুঁড়ি ও ময়দা দিয়ে খামির তৈরি করে নিন৷ চালের গুঁড়ি সিদ্ধ হলে নামিয়ে ভালো করে মথে নিন৷ ছোট ছোট লেচি কেটে পুর ভরে মুখ বন্ধ করে পুলি বানিয়ে নিন৷ বানানো হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করে ডুবো তেলে ভেজে তুলুন৷ http://bengalirecipes4u.files.wordpress.com/2013/10/narikeler-puli-pitha-290913-b-kagoj.jpg

3084 views

Related Questions