1 Answers

বর্তমানে চাকরীর ক্ষেত্রে সব থেকে যেটিকে বেশী মূল্যায়ন করা হয় সেটি হল কাজের পূর্ব অভিজ্ঞতা। যেকোন নিয়োগ বিজ্ঞপ্তির সাথেই কম বেশী কর্মক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার একটি শর্ত জুড়ে দেওয়া হয়। আর এটি চাকরী জগতে নতুনদের জন্য চরম হতাশার কারণ।

১) আপনি কাজ করতে ইচ্ছুক এমন একটি কর্মক্ষেত্র বা শিল্প প্রতিষ্ঠান বেছে নিনঃ
আপনার প্রথম করণীয় হলো নিজে কাজ করতে ইচ্ছুক এমন কর্মক্ষেত্র বেছে নেয়া এবং সে সম্পর্কে যত বেশী পারা যায় তথ্য সংগ্রহ করে ফেলা। আপনি যত বেশী জানবেন আপনার জ্ঞান বাড়বে আর সেই সাথে আপনার চাকরী পাওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে।

২) ইন্টার্নশীপের জন্য আবেদন করে যান সেটা বেতনভিত্তিক হোক অথবা অবৈতনিকঃ
চাকরি সংক্রান্ত ওয়েবসাইটগুলোতে প্রতিনিয়তই বিভিন্ন কাজের জন্য ইন্টার্নদের নিয়োগ দানের আপডেট দেওয়া হয়ে থাকে। আপনি আপনার পছন্দমত কাজের জন্য সহজেই সেখানে নিবন্ধন করতে পারেন। আপনার কর্মক্ষেত্রে উন্নয়নের জন্য এর থেকে ভালো আর কিছু হয়না। যত তাড়াতাড়ি সম্ভব একটি ইন্টার্নশীপ শুরু করুন।

৩) স্বেচ্ছাসেবা বা স্বেচ্ছাকর্মী হিসেবে কাজ শুরু করুনঃ
আপনি যদি একটি ইন্টার্নশীপ পেতে অসমর্থ হন সেক্ষেত্রে আপনি সন্ধ্যায় বা সপ্তাহান্তে প্রতিষ্ঠানের সঙ্গে স্বেচ্ছাকর্মী হিসেবে কাজ করতে পারেন। যেমন অলাভজনক খাত এবং স্বাস্থ্য বা শিল্পখাতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা ইন্টার্নশীপ করার মতই মূল্যবান হতে পারে।

৪) দক্ষতা সনাক্ত করুনঃ
আপনার কাজের দক্ষতা সমূহ সনাক্ত করুন এবং একটি তালিকা বানান। মনে রাখবেন আপনি কি জানেন আর জানেননা সেগুলো সম্পর্কে আপনাকে সব সময় অবগত থাকতে হবে। চাকরীর ক্ষেত্রে আপনার দক্ষতা সমূহ আপনাকে কাজ পেতে সহায়তা করবে। আপনার এই দক্ষতা নতুন চাকরী বা শিল্পক্ষেত্রে কিভাবে সুফল বয়ে আনতে পারে সে সম্পর্কে অবশ্যই অন্যকে জানাতে ভুলবেন না।

৫) একটি পূর্ণাংগ সিভি তৈরি করুনঃ
কথায় আছে “প্রথমে দর্শনধারী পরে গুনবিচারি। “তাই আপনার চাকরীর জন্য সিভিটি যত্ন সহকারে তৈরি করুন। আপনার ব্যক্তিগত শিরোনাম দিয়ে শুরু করুন। সর্বদা ব্যাপক যোগাযোগ সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত করতে ভুলবেন না। আপনার প্রধান দক্ষতা এবং আপনি কি বিষয়ে পারদর্শী তা উল্লেখ করতে হবে। আপনার কর্ম অভিজ্ঞতা শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগে রাখুন।

চাকরী পাবেন কি পাবেন না এসব নিয়ে না ভেবে আত্মবিশ্বাসী হয়ে ইন্টারভিউ স্থানে পৌছান। যেকোন ধরণের প্রশ্নের উত্তর সপ্রভিতভাবে দেওয়ার চেষ্টা করুন। আর কোন কিছু না জানা থাকলে সংক্ষেপে সরি বলুন। নিজের দক্ষতা সমূহ ব্যাখ্যা করুন। আপনার আত্মবিশ্বাসী উত্তরই দেখবেন আপনার অভিজ্ঞতা হিসাবে গণ্য করা হবে।

2690 views

Related Questions