1 Answers

খারাপ বন্ধু চেনার ৫টি উপায়

১) সুবিধাবাদী (opportunistic)

এটি এমন একটি বৈশিষ্ট্য যা দ্বারা আপনি খুব সহজে খারাপ বন্ধু চিনতে পারবেন। এজাতীয় বন্ধু আপনার সম্পদকে আপনার থেকে বেশী মূল্যায়ন করবে। এরা আপনার কাছ থেকে অনেক সুবিধা আদায় করবে ঠিকই কিন্তু আপনার প্রয়োজনে এদের কখনো পাবেন না।

২) আত্মকেন্দ্রিক (self-centered)

আত্মকেন্দ্রিক মানুষগুলোর বেঁচে থাকার মূলমন্ত্র হল “সবকিছুই আমার”। এদের চেনার সহজ উপায় হল এরা কেবল নিজের সম্পর্কে বলতে পছন্দ করে। এদের কাছে আপনার গুরুত্ব খুব কম। এমকি এদের এই বোধ অবধি কাজ করেনা যে সামনে বসা মানুষটি তার কথা শুনতে আগ্রহী কিনা। এরা সবসময় নিজেকে অন্যদের থেকে বড় মনে করে। আপনার মতামতের তোয়াক্কা না করেই সে নিজের মতামত পেশ করবে। আত্মসর্বস্ব/ আত্মকেন্দ্রিক বন্ধু থেকে যত দূরে থাকবেন ততই মঙ্গল।

৩) গুপ্তচরবৃত্তি (spying)

আপনি অবশ্যই চাইবেন না যে আপনার ব্যক্তিগত বিষয়গুলোতে কেউ নাক গলাক। আপনি কি জানেন আপনার খারাপ বন্ধু আপনার সকল বিষয়ে গুপ্তচরবৃত্তি চালাবে। এমনকি আপনার উপর গুপ্তচরগিরি করে প্রাপ্ত তথ্য অন্যান্য বন্ধুদের সাথে আলোচনা করবে যারা কিনা আপনাকে ঈর্ষা করে অথবা আপনার খারাপ চাইবে। প্রায়ই এরা আপনার কথা আড়ি পেতে শোনার চেষ্টা করবে,আপনার ইমেইল অথবা আপনার ফেসবুকের পাসওয়ার্ড জানার চেষ্টা করবে। এমনকি আপনার অনুপস্থিতিতে আপনার সেল ফোন ঘাঁটাঘাঁটি করবে।

৪) আপনাকে উপেক্ষা করে বন্ধুদের সাথে সময় কাটাবে (avoiding tendency)

খারাপ বন্ধু চেনার আর একটি সহজ উপায় হল এরা আপনাকে একা করে এমন বন্ধুদের সাথে সময় কাটাবে যারা কিনা আপনাকে উপেক্ষা করে। সে আপনাকে সাথে নিয়ে তার পরিচিত কোথাও গেলে এমন একটা ভাব দেখাবে যা আপনার উপস্থিতি সে ভুলেই গেছে এমনকি কারো সাথে আপনাকে পরিচিত করানোর প্রয়োজনীয়তাও মনে করবেনা। আপনি তাদের কথোপকথনে অংশগ্রহণ করতে চাইলেও সে আপনাকে অবজ্ঞা করবে।

৫) দুমুখো স্বভাব (dual nature)

এই চরিত্রের বন্ধু আপনার সামনে আপনার গুণগান করবে কিন্তু আপনার পশ্চাতে ঠিকই ক্রমাগত শব্দগতভাবে আপনার নিন্দা করে চলবে আপনাকে নীচু দেখানোর প্রয়াস চালাবে। এরা আপনার সকল ভালো খারাপ কাজের সঙ্গী হবে কিন্তু বিপদে পড়লে খারাপ কাজের দায় নেবেনা। এই টাইপের বন্ধু আপনাকে প্রতিনিয়ত পাশে থাকার প্রতিজ্ঞা করবে কিন্তু কখনোয় সে এমনটি করবেনা বরং বিভিন্ন অজুহাত দাঁড় করাবে।

কথায় আছে “সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ।” তাই খারাপ বন্ধু শনাক্তের সাথে সাথে তাদের সাথে মেলামেশা করা থেকে বিরত থাকুন। থাকুন ভালো বন্ধুদের সাথে।

3624 views

Related Questions