1 Answers
উপকরণ: ছাঁচি মিষ্টিকুমড়া ১ কাপ, বেগুন ১ কাপ, আলু ১ কাপ, টমেটো আধা কাপ, গাজর আধা কাপ। সব সবজি ধুয়ে ছোট ডুমো করে কেটে নিতে হবে। নারকেলবাটা ২ টেবিল-চামচ, আধা চা-চামচ রসুনবাটা, আধা চা-চামচ আদাবাটা, হলুদগুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ আস্ত ৫-৬টি, কাঁচা মরিচ ফালি ২টি, সরিষার তেল প্রয়োজনমতো, লবণ স্বাদমতো, ঘি ১ টেবিল-চামচ। চাপড় তৈরি করতে লাগবে: মসুর ডালবাটা ১ কাপ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চামচ, কাঁচা মরিচ কুচি ১টি, হলুদগুঁড়া সামান্য, লবণ স্বাদমতো। সব উপকরণ একসঙ্গে মাখিয়ে ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে চাপড় ভেজে তুলে রাখতে হবে। প্রণালি: ফ্রাইপ্যানে ২ টেবিল-চামচ তেল দিয়ে আদা, রসুন, নারকেলবাটা, হলুদগুঁড়া, লবণ, কাঁচা মরিচ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে। মসলা কষা হলে সবজিগুলো দিয়ে একবার কষিয়ে ১ কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে। সবজি সেদ্ধ হলে চাপড় টুকরো করে সবজির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে ঘি দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy