1 Answers

উপকরণ : চাল ১ কাপ, গুড় কোরানো দেড় কাপ, নারকেল কোরানো ১ কাপ ও তিল আধা কাপ। প্রণালি : চাল ১ চিমটি লবণ ও পানি দিয়ে মাখিয়ে খোলাতে আধা ভাজা করে গুঁড়া করে নিতে হবে। তিল ভেজে নিতে হবে। গুড় ২ টেবিল-চামচ পানি দিয়ে চুলায় দিতে হবে। গলে এলে চালের গুঁড়া, নারকেল ও তিল একসঙ্গে দিয়ে দিতে হবে। ভালোভাবে মিশে গেলে নামিয়ে পিঁড়িতে ঢেলে দিতে হবে এবং ঢেকে রাখতে হবে। তাড়াতাড়ি গরম গরম নাড়ু বানাতে হবে। যদি ঠান্ডা হয়ে যায়, তবে আবার একটু গরম করে নিতে হবে।

3079 views Answered

Related Questions

Next steps