2 Answers
নারকেল প্রথমে কোঁড়াতে হবে । এর সাথে স্বাদ মত গুড়, লবঙ্গ , দারচিনি দিয়ে ভাল্ভাবে মাখাতে হবে । চাইলে সামান্য আদা ব্যাবহার করতে পারেন । এর পর কড়াইয়ে দিয়ে মাঝারি আঁচে রান্না করুন । অনবরত উলটেপালটে নারতে হবে। নারকেল দলা পাকিয়ে এলে হালকা গরম থাকতেই নারু বানিয়ে ফেলতে হবে । গুড়ের বদলে চিনি ব্যাবহার করলে দলা পাকিয়ে আসার পর দুধের খীর মিশাতে হবে । অন্যথায় নারকেল ঝুরঝুরে হয়ে যাবে ।
2729 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy