1 Answers
একটি তাজা গোলাপ থেকে শুধুমাত্র পাপড়ি গুলো নিয়ে নিন। গোলাপের পাপড়ি গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। পাত্রে পাপড়ি গুলো রেখে সেখানে ফোটানো বিশুদ্ধ পানি ঢালুন। খুব বেশি পানি দেবেন না। কেবল মাত্র পাপড়ির ওপর পর্যন্ত পানি দেবেন। মাঝারী আঁচে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিন। গোলাপের পাপড়ি রঙ হারালে এবং পানির উপরে হালকা তেল ভেসে উঠলে চুলা থেকে নামিয়ে ফেলুন। একটি বোতলে ভরে ফ্রিজে রেখে দিন....
আর কৃত্রিম ভাবে তৈরী করতে হলে কাঁচের পাত্রে অটো ডি রোজ এর সঙ্গে ম্যাগনেসিয়া দিয়ে ভালোভাবে নাড়াতে হবে। এই পদার্থ দুটি ভালোভাবে মেশানোর পর তাতে পরিমাণ মতো চোয়ান জল ঢেলে দিতে হবে। এর পর পাত্রটি তিন চারদিন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তিন/চার দিন পর মিশ্রণ ফিল্টার পেপারে ছেঁকে নিলে খুব ভালো গোলাপ জল পাওয়া যাবে। উল্লেক্ষ, চোয়ান জল হলো বাষ্পীকৃত পানি, বৃষ্টির পানি ব্যবহার করলে আরো ভালো...
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy