1 Answers

উপকরণ: খেজুরের গুড় এক কাপ, চালের গুঁড়া এক কাপ, ঘি এক চা চামচ, দুধ এক লিটার, নারকেল কোরা ১ কাপ, তেল ভাজার জন্য। প্রণালি: এক কাপ দুধ দিয়ে চালের গুঁড়া সেদ্ধ করে ঘি দিয়ে ভালো করে মেখে একটি মণ্ড তৈরি করে নিতে হবে। মণ্ড থেকে ছোট ছোট খেজুরের আকৃতি বানাতে হবে। খেজুরগুলো তেলে সোনালি করে ভেজে তুলে রাখতে হবে। বাকি দুধ, নারকের কোরা ও খেজুরের গুড় একসঙ্গে ফুটাতে হবে। সেই সঙ্গে ভাজা খেজুরগুলো দিতে হবে। দুই মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা হলে পরিবেশন করা যায়।

2659 views Answered

Next steps