1 Answers
উপকরণ : চালের গুঁড়া (আতপ) ২ কাপ, খাবার সোডা আধা চা চামচ, আখের গুড় ৩০০ গ্রাম, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য, পানি আধা কাপ, খাবার রং সামান্য (ইচ্ছা)।
প্রণালি : কড়াইয়ে গুড় ও পানি দিয়ে মৃদু আঁচে ফোটাতে হবে। গুড় আঠালো দেখে সিরা নামাতে হবে। চালের গুঁড়া, সোডা, লবণ ও ২ টেবিল চামচ তেল দিয়ে খামির তৈরি করতে হবে। প্রয়োজনমতো পানি দিয়ে শক্ত রুটির মতো বেলে ছুরি দিয়ে কেটে ডুবো তেলে ভেজে সিরায় নাড়াচাড়া করতে হবে। ঠান্ডা হলে মুড়ালি শক্ত হবে।
2826 views
Answered