1 Answers
যা লাগবে : আতপ চাল বা পোলাউ চালের গুঁড়া ২৫০ গ্রাম, খেজুরের গুড় ২৫০ গ্রাম, দুধ ১ লিটার, চালের গুঁড়া অল্প, দুধের মালাই ২ টেবিল চামচ, সামান্য চিনি এবং পানি প্রয়োজন হলে।
যেভাবে করবেন : প্রথমে দুধ ঘন করে তাতে একে একে মালাই চিনি এবং চালের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে শুকনা করে নামিয়ে ঠাণ্ডা করে রাখুন দুধের তৈরি ক্ষীরশা। খেজুরের গুড় পরিমাণ মতো পানিসহ জ্বাল দিয়ে ঠাণ্ডা করে ছেঁকে নিতে হবে, যাতে কোন ময়লা গুড়ে না থাকে। এখন চালের গুঁড়া ও পরিমাণমতো জ্বাল দেয়া খেজুরের গুড় একসঙ্গে ঘন করে গুলতে হবে। তারপর একটি ননস্টিক প্যানে সামান্য তেল গরম করে ১ থেকে ২ চামচ (বড়) গোলা দিয়ে প্যানে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো গোল করে সেঁকে নিয়ে তার মাঝখানে লম্বা করে আগে থেকে তৈরি করা ক্ষীরশা পরিমাণ মতো দিয়ে রোল করে পাটিসাপটা তৈরি করুন। তৈরি হয়ে গেল খেজুরের গুড়ের পাটিসাপটা পিঠা।
2888 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy