1 Answers
উপকরণ : কুলসুন সেমাই দেড় প্যাকেট, বাটার ২০০ গ্রাম, কনডেন্সড মিল্ক হাফ টিন, বাদাম কুঁচি ১ টেবিল চামচ ও কিশমিশ ১ টেবিল চামচ। প্রণালি : প্রথমে কুলসুন সেমাই বাটার গরম করে বাদামি করে ভেজে কনডেন্সড মিল্ক দিয়ে নাড়তে থাকুন। বাদাম কুঁচি ও কিশমিশ দিয়ে নেড়ে নামিয়ে নিন। গরম থাকতে থাকতেই গোল গোল করে লাড্ডু বা ডিজাইন ডাইসে ভরে ডিজাইন করে লাড্ডু বানিয়ে নিন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন। আবার বোয়ামে ভরে অনেক দিন রেখে দিতে পারেন।
2869 views
Answered