1 Answers
উপকরণ : লাউ মিহি কুচি গ্রেট করা ২ কাপ, গাজর মিহি কুচি গ্রেট করা ১ কাপ, নারিকেল কোরানো ১ কাপ, দুধ ২ লিটার, কনডেন্সড দুধ ১ কৌটা, এলাচ গুঁড়ো আধা চা চামচ, ঘি ৩ টেবিল চামচ, পেস্তা বাদাম ও কিসমিস সাজানোর জন্য পরিমাণমতো। যেভাবে তৈরি করবেন : লাউ ও গাজর বলক ওঠা পানিতে আধা সেদ্ধ করে কাপড়ে চিপে শুকিয়ে নিতে হবে। পাত্রে ঘি দিয়ে লাউ ও গাজর ভুনা করে নিতে হবে। এরপর ২ লিটার দুধ ঘন করে নিয়ে লাউ ও গাজর নারিকেল দিয়ে ভাল করে নেড়ে নেড়ে ঘন হয়ে এলে এলাচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিন। পেস্তাবাদাম ও কিসমিস দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার লাউ ও গাজরের পায়েস।
2937 views
Answered