1 Answers

উপকরণ : লাউ-অর্ধেক, চিংড়ি মাছ-১ কাপ, কাঁচা মরিচ-৩-৪টি, পেঁয়াজ কুচি-৩ টেবিল চামচ, তেল পরিমাণমতো, লবণ_পরিমাণমতো, রসুন বাটা-১ চা চামচ, জিরা গুঁড়া-১ চা চামচ।

প্রস্তুত প্রণালি : লাউ কেটে ধুয়ে নিন। চিংড়ি মাছ বেছে ধুয়ে নিন। এবার মাত্রে তেল দিয়ে তাতে সব মসলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিন। একটু কষানো হলে তাতে লাউ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। এবার ১০ মিনিট রান্না করুন।

2509 views Answered

Next steps