1 Answers
উপকরণ ও পরিমাণ : আতপ চালের গুঁড়া ১ কাপ, ময়দা ১-২ কাপ, লবণ স্বাদমতো, ডিম ৩টি, চিনি ১ চা-চামচ, সয়াবিন তেল (ভাজার জন্য) ১ কাপ, পেঁয়াজ কুচি ১-২ কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, বেকিং পাউডার ১-২ চা-চামচ।
প্রস্তুত প্রণালি : আতপ চালের গুঁড়া, ময়দা, লবণ, চিনি একসঙ্গে মিশিয়ে নিন। এরপর পেঁয়াজ,কাঁচামরিচ, ধনেপাতা কুচি চটকে নিয়ে ময়দার সঙ্গে ডিম দিয়ে মেশান। ডুবো তেলে ভেজে ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন।
2912 views
Answered