1 Answers
উপকরণঃ
১। সুজি আধা কাপ
২। ছানা আধা কাপ
৩। মাওয়া ২ কাপ
৪। ঘি আধা কাপ
৫। চিনি ২ কাপ
৬। এলাচ গুঁড়ো আধা চা চামচ
৭। গোলাপ এসেন্স সামান্য
৮। পেস্তাবাদাম কুচি ২ টেবিল চামচ
৯। খেজুর বাটা ২ টেবিল চামচ
প্রণালীঃ ২ টেবিল চামচ ঘি দিয়ে সুজি বাদামি করে ভেজে নিতে হবে। ছানা হাত দিয়ে মথে সুজির সঙ্গে মাখিয়ে ২ টেবিল চামচ ঘি দিয়ে জ্বাল দিতে হবে ও চিনি দিতে হবে। চিনি গলে গেলে এলাচ গুঁড়ো, গোলাপ এসেন্স ও খেজুর বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে মাওয়া ও বাকি ঘি দিয়ে অল্প কিছুক্ষণ নাড়তে হবে। ডিশে ঘি মাখিয়ে মণ্ডা ঢেলে পেস্তাবাদাম কুচি ছিটিয়ে পছন্দমতো কেটে নিতে হবে।
2856 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy