1 Answers

মার ডিম্বানু আর বাবার শুক্রানু এই দুইএ মিলেই শিশুর লিঙ্গ নির্ধারিত হয়। এই দুইটি কোষ ছাড়া মানবদেহের প্রতিটি কোষেই ২৩ জোড়া (অর্থাৎ ৪৬টি) ক্রোমোসোম থাকে। এই দুইটি কোষে ক্রোমোসোম সংখ্যা ২৩। নিষেকের সময় এই দুইটি কোষ মিলিত হয়ে ২৩ জোড়া ক্রোমোসোমের ভ্রূণ তৈরি হয়। প্রতিটি ক্রোমোসোমে ২,০০০ জীন থাকে। চোখের রঙ, রক্তের গ্রুপ, উচ্চতা এবং শরীরের গঠন এসবই জীন দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রতি ২৩ জোড়া ক্রোমোসোমের এক জোড়া ক্রোমোসোম সেক্স ক্রোমোসোম নামে পরিচিত। একটি পুর্ণাংগ স্টেম সেলে ২৩ জোড়া ক্রোমোসোমই থাকে যা বিভাজিত হয়ে বাবা ও মায়ের শরীরে যথাক্রমে শুক্রানূ ও ডিম্বানু তৈরি করে। বাবার শরীরের সেক্স ক্রোমোসোম দুটি X ও Y এবং মায়ের শরীরের দুটি X ও X। তাই ডিম্বানুতে সর্বদা X ক্রোমোসোমই বিদ্যমান আর শুক্রানুতে X বা Y এর যে কোনও একটি থাকতে পারে। যদি X ক্রোমসোমের শুক্রানু ডিম্বানুকে নিষিক্ত করে তবে ভ্রুণটি হবে XX অর্থাৎ মেয়ে। যা থেকে একটি মেয়ে শিশু জন্ম নিবে। আর Y ক্রোমোসোমের শুক্রানুটি ডিম্বানুকে নিষিক্ত করলে হবে XY অর্থাৎ ছেলে।

3499 views

Related Questions