1 Answers
ধরা যাক একটি রোবটিক্স গাড়ি স্বয়ংক্রিয় ভাবে সামনের বাঁধা অনুসন্ধান করে চলছে। আমরা চাচ্ছি যে গাড়িটি সামনে যেতে যেতে কোন বাঁধা পেলে, কিছুটা পেছনে ফিরে আসবে।car ডানে বামে অনুসন্ধান করে দেখবে কোন বাঁধা আছে কিনা। যেদিকে কোন বাঁধা নেই সেদিকে এগিয়ে যাবে। সামনে কোন বাঁধা না পেলে আনুপাতিক হারে গতি বৃদ্ধি করতে থাকবে। পূণবায় বাঁধার সম্মুখীণ হলে প্রথমে গতি হ্রাস করবে থেমে যাবে এবং বাঁধা অতিক্রম করার জন্য নিয়মগুলির পূনরাবৃত্তি ঘটাবে । এক্ষেত্রে গাড়িটিকে পরিচালনা করার প্রধান দায়িত্ব নেবে একটি মাইক্রোপ্রসেসর বা মাইক্রোকন্ট্রোলার। আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য মাইক্রোকন্ট্রোলারকে রাস্তার পরিবেশ বিবেচনা করে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিতে হচ্ছে। সামনে বাঁধা আছে কি নেই এজন্য এক বা একাধিক ইনফ্রারেড সেন্সর ব্যবহার করা হয়। সেন্সর থেকে প্রাপ্ত আউটপুট সিগন্যালটি এনালগ ইলেকট্রিক্যাল সিগন্যাল হয়, কিন্তু মাইক্রোকন্ট্রোলার কাজ করে ডিজিটাল ডাটা নিয়ে। এক্ষেত্রে A/D কনভার্টার সমস্যাটির সমাধান দেবে। A/D কনভার্টার এনালগ সিগন্যালটিকে ডিজিটাল ডাটায় রূপান্তর করে। এই ডাটা প্রাথমিক পর্যায়ে জমা রাখার কাজটি করে RAM। সাধারণত মাইক্রোকন্ট্রোলারের অভ্যন্তরেই RAM এমবেডেড অবস্থায় থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy