2 Answers

টমেটো কিনে এনে পানিতে ভিজিয়ে রাখবেন ১৫-২০ মিনিট, তারপরে সেই টমেটো গুলোর পানি চেঞ্জ করে নতুন পানির মধ্যে হাত দিয়ে ভাল করে কচলে ধোবেন ৩-৪ মিনিট ধরে, আবার পানি পরিবর্তন করে টমেটো গুলোকে আবার একই নিয়মে ধোবেন ৩-৪ মিনিট, তারপরে পানি চেঞ্জ করে টমেতো গুলোকে সাধারন ভাবে ধুয়ে ফ্রিজে সংরক্ষন করতে পারেন। এভাবে ফরমালিন কিছুটা মুক্ত করা যায়।

2985 views Answered

শাকসবজি, ফলমূল কিংবা মাছ যে কোনো কিছু কিনতে গিয়ে সবাই কমবেশি আতংকে ভোগে খাবারে ফরমালিনের প্রয়োগ নিয়ে, ভেজাল নিয়ে। আপনার হাতের কাছে যদি থাকে ভিনেগার আর রান্না বসানোর আগে মাত্র ১৫ মিনিট সময়, তাহলেই আপনার পরিবারকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন ফরমালিনসহ যে কোনো ক্ষতিকর রাসায়নিক দ্রব্য থেকে। পদ্ধতি: এক লিটার পানিতে এক কাপ ভিনেগার মিশিয়ে শাকসবজি, ফলমুল কিংবা মাছ ১৫ মিনিট রাখুন এবং এরপর ধুয়ে নিন ভালো করে। ব্যাস! সব খাবার এখন ফরমালিনসহ যে কোনো বিষাক্ত রাসায়নিক মুক্ত। এ পদ্ধতিটির বিষয়ে মাইন্ডস.কম সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে উল্লেখ করেছে, ভিনেগার একটি শক্তিশালী এসিড জাতীয় পদার্থ হওয়ায় এটি যে কোনো ব্যাকটেরিয়ার ৯৮শতাংশ দূর করতে পারে।ভিনেগারের এই জীবাণু নাশকতার জন্যই এটা আপনার পরিবারকে রাখবে সুরক্ষিত।

2985 views Answered

Related Questions

Next steps