1 Answers
আসলে কম্পিউটার সত্যিকার অর্থে ০ এবং ১ বুঝে না! কম্পিউটার আসলে বুঝে অন এবং অফ। সকল কম্পিউটারকে বিশ্লেষণ করলেই আমরা সর্বশেষ লেভেলে পাবো কিছু যন্ত্র, ইলেক্ট্রনিক সার্কিট ইত্যাদি। কিন্তু এগুলোর নিজস্ব কোন বুদ্ধিমত্তা নেই। কম্পিউটারের বেসিক লেভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল আসলে ট্র্যানজিসটর। এই ট্র্যানজিসটর অন অফ সুইচের মতোই কাজ করে। অবশ্য ট্র্যানজিসটরের কাজ অন অফ সুইচের থেকে একটু বেশি এডভান্সড। এই ট্র্যানজিসটর বিদ্যুতের প্রবাহকে প্রবাহিত বা বন্ধ দুইই করতে পারে। এছাড়াও আরও কিছু ব্যাপার আছে যেগুলার ব্যাখ্যা দেওয়া সময় সাপেক্ষ ব্যাপার। যাই হোক আমরা যখন বলি যে কম্পিউটার শূন্য এবং এক বুঝে তখন আমরা আসলে বোঝাতে চাই যে কম্পিউটার অফ এবং অন বুঝে। অন্যভাবে বলা যায় যে কম্পিউটার মিথ্যা এবং সত্য বুঝে। যখন কোন কিছু অন বা সত্য হয় তখন কম্পিউটার সেটাকে ১ হিসাবে দেখতে পাচ্ছে আবার যখন কোন কিছু বন্ধ বা মিথ্যা হয় তখন কম্পিউটার সেটাকে ০ হিসাবে দেখতে পাচ্ছে। মূলত সকল যন্ত্রই ০ এবং ১ অথবা অফ এবং অন বুঝে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy