1 Answers
আপনার ধারণাটা একটু ভুল হচ্ছে। আমরা মেগাবাইট বা গিগাবাইট যাই ব্যবহার করিনা কেন এটা আসলে ঠিক উৎপন্ন হবার ব্যাপার না। এটা বিদ্যুতের মত উৎপন্ন হবার কোন সুযোগ নেই। আপনি ইন্টারনেট থেকে যাই কিছু দেখেন না কেন সেটা দুনিয়ার কোন না কোন একটা Hard Disk এ জমা আছে। আপনি সেখান থেকে নেট কানেকশন থাকলে দেখতে পারবেন। এবং এটা দেখতে হলে আপনার একটা মাধ্যম লাগবে। সেই মাধ্যমটা হতে পারে Cable Network কিংবা Wireless Network. আর আপনি যেই নেটওয়ার্কের মাধ্যমে নেট ব্যবহার করছেন সেটার একটা ক্যাপাসিটি আছে। প্রতি সেকেন্ডে সে সর্চোচ্চ কি পরিমাণ ডেটা পাস করতে পারবে সেটাই হল তার ক্যাপাসিটি। যেমন আমাদের সাবমেরিন ক্যাবল। ধরে নিন ওটার ক্ষমতার 400 GBPS. মানে এর মাধ্যমে আমাদের দেশে প্রতি সেকেন্ডে 400 জিবি ডেটা আসবে। এই সাবমেরিন ক্যাবলের মাধ্যমেই আমাদের দেশে বিভিন্ন কোম্পানীর কাছে সরকার Bandwidth বিক্রি করে। আর তখন ঐ কোম্পানীগুলো আমাদেরকে নেট ব্যবহার করতে দেয়। কি পরিমাণ ডেটা কত সময়ের মধ্যে ব্যবহার করতে পারব সেটা হল Bandwidth এর ব্যাপার। এখানে উৎপন্ন হওয়া বলা যায়না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy