কেজি ২২০ টাকা হলে ৫০ গ্রাম কত টাকা কিভাবে বের করবো?
4 Answers
আমরা জানি 1 কেজি= 1000 গ্রাম
দেওয়া আছে,
1 কেজি = 220 টাকা।
বা, 1000 গ্রাম = 220 টাকা
সুতরাং,
50 গ্রাম = (50×220)/1000 টাকা
= 11000/1000 টাকা
= 11 টাকা
উত্তরঃ 11 টাকা।
এভাবে বের করতে পারবেন।
এটা ১০ সেকেন্ডেই বের করার একটি উপায় বলি--- এটা কোনো গণীতের সুত্র না। জাস্ট একটা শর্টকাট ট্রিক। খুব সহজে মুখে মুখেই বের করতে পারবেন। যেমন- আপনি বলেছেন ২২০ টাকা কেজি হলে ৫০ গ্রামের দাম কত। আগে ট্রিকটা ফলো করে খুব সহজে ৫ সেকেন্ডেই ১০০ গ্রামের দাম বের করে ফেলুন। তারপর ১০০ গ্রামের অর্ধেকের দাম বের করে ফেলুন। ট্রিক- (১০০ গ্রামের দাম বের করবো যেভাবে) ২২০ (এখানে ৩ টি ডিজিট রয়েছে, যথা- ২,২,০) এখন আপনি এই তিনটা ডিজিটের শেষে একটা ০ শূন্য বসিয়ে চারটি ডিজিট করুন। যেমন- ২২০০ এখন প্রথম দুইটা ডিজিটকে 'টাকা' ধরবেন। আর পরের দুইটা ডিজিটকে 'পয়সা' ধরবেন। প্রথম দুইটা ডিজিট ( ২২) হলো ১০০ গ্রামের দাম। আর পরের দুইটা ডিজিট ০০ হলো পয়সা। সুতরাং ১০০ গ্রামের দাম ২২ টাকা হলে, ৫০ গ্রামের দাম ১১ টাকা। খুবই সিম্পল। আপনি যদি বলেন যে, ২৬৪ টাকা কেজি হলে ১০০ গ্রাম ও ৫০ গ্রামের দাম কত। আমি এক নিমিষেই ঐ ট্রিকটা ফলো করে বলে দেবো। যেমন ২৬ ৪(০)। ১০০ গ্রামের দাম ২৬ টাকা ৪০ পয়সা। আর ৫০ গ্রামের দাম ১৩ টাকা ২০ পয়সা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy