কুরআন ও হাদিসের আলোকে কিভাবে অশ্লীলতার পরিচয় তুলে ধরা হয়েছে?
একটু ব্যাখ্যা সহ বুঝিয়ে লিখলে ভালো হত।
فاحشة শব্দটার উৎপত্তি। এর সঠিক বাংলা আভিধানিক অর্থ এবং এর সঠিক পারিভাষিক পরিচয় সহ তুলে ধরলে ভালো হত।
2849 views
1 Answers
فاحشة শব্দটি মূলত ف - ح - ش মূল ধাতু হতে নির্গত। যার আভিধানিক অর্থ হলোঃ অশ্লীলতা, খারাপ কাজ, কুকর্ম - ইত্যাদি।
পরিভাষায়, فاحشة এমন একটি শব্দ, যা চিত্র ও কার্যক্রমকে বোঝাতে ব্যবহৃত হয় এবং যেগুলো সমসাময়িক অধিকাংশ মানুষের যৌন নৈতিকতার দৃষ্টিতে অপরাধ বা দোষ হিসেবে বিবেচিত।
وَ لَا تَقۡرَبُوا الزِّنٰۤی اِنَّہٗ کَانَ فَاحِشَۃً ؕ وَ سَآءَ سَبِیۡلًا
অর্থঃ আর তোমরা ব্যভিচারের কাছে যেয়ো না, নিশ্চয় তা অশ্লীল কাজ ও মন্দ পথ। (সুরা বনী-ইসরাঈল, আয়াত নং ৩২)
ইসলামে ব্যভিচার যেহেতু বড়ই অপরাধমূলক কাজ; এত বড় অপরাধ যে, কোন বিবাহিত পুরুষ অথবা মহিলার দ্বারা এ কাজ হয়ে গেলে, ইসলামী সমাজে তার জীবিত থাকার অধিকার থাকে না।

আবার তাকে তরবারির এক আঘাতে হত্যা করাও যথেষ্ট হয় না, বরং নির্দেশ হল, পাথর মেরে মেরে তার জীবনের পরিসমাপ্তি ঘটাতে হবে। যাতে সে সমাজে (অন্যদের জন্য) শিক্ষণীয় বিষয় হয়ে যায়।
সেহেতু এখানে বলা হয়েছে, ব্যভিচারের কাছেও যেয়ো না। অর্থাৎ, তাতে উদ্বুদ্ধকারী উপায়-উপকরণ থেকেও দূরে থাক। যেমন, 'গায়ের মাহরাম' নারীকে দেখা-সাক্ষাৎ করা, তার সাথে অবাধ মেলামেশার ও কথা বলার পথ সুগম করা।

অনুরূপ মহিলাদের সাজ-সজ্জা করে বেপর্দার সাথে বাড়ী থেকে বের হওয়া ইত্যাদি যাবতীয় কার্যকলাপ থেকে দূরে থাকা জরুরী। যাতে এই ধরনের অশ্লীলতা থেকে বাঁচা যায়।
2849 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy