1 Answers
ট্রান্সফরমারে কাঁচা লোহার পাত ব্যবহার করা হয়।এটির দুটি দিক থাকে।একদিকে ইনপুট ইউনিট থাকে।যেখানে উৎসের সংযোগ থাকে।আর আরেকদিকে আউটপুট ইউনিট থাকে।ইনপুট ইউনিটে ও আউটপুট ইউনিটে প্যাচানো তার থাকে।যখন ইনপুট ইউনিটে তারের প্যাচ সংখ্যা আউটপুট ইউনিট থেকে কম হয় তখন আউটপুটে বেশি ভোল্টেজ পাওয়া যায়।আবার আউটপুটের প্যাচ সংখ্যা ইনপুটের থেকে কম হলে কম ভোল্টেজ তৈরি হয়।আসলে চৌম্বক বলরেখা কমবেশি তৈরি হওয়ার কারণে ভোল্টেজও কম বেশি হয়।চলবিদ্যুৎ চলার সময় চৌম্বকক্ষেত্রের সৃষ্টি করে।আর এতে চৌম্বক বলরেখা তৈরি হয়।প্যাচ সংখ্যা যেদিকে যতো বেশি ভোল্টেজও ততো বেশি হয়।
2698 views
Answered