2 Answers
পোলাও রান্নার উপকরন গুলোঃ পোলাও এর চাল- ১ কেজি (চিকন) আদা বাটা- ২ চা চামুচ রসুন বাটা- ২ চা চামুচ সাদা ফল- ৫-৭টি দারচিনি ৩-৪টি (মাঝারি) লং-৩-৪টি তেজপাতা ২-৩টি গোলমরিচ-২-৩টি তেল- ১কাপ ঘি-২ টেবিল চামুচ পিয়াজ কুচি- ৬-৭টির (বড়, বেরেস্তার জন্য) কিসমিস- পরিমান মত লবন স্বাদ মত চিনি- ১ টেবিল চামুচ আস্ত কাঁচা মরিচ ৫-৭টি সাদা পোলাও রান্নার প্রস্তুত প্রণালীঃ প্রথমে পরিমাপ কৃত পোলাও এর চাল পানি দিয়ে ভালভাবে ধুয়ে একটি ছাঁকনি চালায় রেখে দিন যাতে চালের বাড়তি পানি ভালভাবে ঝরে যায়। পোলাও এর চাল ধুয়ে নিতে হবে। এরপর একটি প্যানে বা কড়াই এ পরিমান মত তেল দিন। তেল গরম হইলে তাতে পিয়াজ কুচি দিন। অল্প আচেঁ ধীরে ধীরে ভাঁজতে খাকুন। হালকা বাদামী রঙ হইলে সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলুন। কারন বেশি কড়া করে ভাজলে বেরেস্তা কালো হয়ে যাবে, সাথে পোলাও এর রঙ কালচে হবে। পিয়াজ কেটে রাখতে হবে। কড়াই এ পেয়াজ ও কিসমিস ভাজা হবে। তারপর তেল থেকে ছেঁকে বেরেস্তা তুলে রেখে, পুনরায় তেলে ধুয়ে ছেঁকে রাখা চালগুলো দিন। এরপর এক এক করে আদা বাদা, রসুন বাটা, সাদাফল, লং, দারচিনি, তেজপাতা, ও গোলমরিচ দিন এবং ঘন ঘন নাড়তে থাকুন যাতে নিচে চাল লেগে\পুড়ে না যায়। এভাবে ৭-৯ মিনিট চাল ভাঁজতে থাকুন।এরপর চালের পরিমাপের ডাবল, আলাদা ভাবে ফুটানো গরম পানি,(যেমন আমি নিয়েছি ৪ কেজি চাল, তাই পানি লাগবে ৮ কেজি আবার চাল যদি ১ কেজি নিতাম তাহলে পানি লাগতো ২ কেজি) কড়াই এ দিন। তাতে স্বাদমত লবন ও কাঁচা মরিচ দিন, সাথে ঘি দিন। যদিও চুলোয় একটু পানি বেশি লাগে। পানি দেওয়ার পর ঢেকে দিন। পানি কমে আসবে আঁচ কমিয়ে দিন এবং হালকা নেড়ে দিন। কিছুক্ষণ পর চুলো থেকে নামিয়ে দিন। আপনি চাইলে রাইসকুকারেও সাদা পোলাও রান্না করতে পারেন। আমি রাইস কুকারে করেছি। সেক্ষেত্রে প্রথমে রাইসকুকার পরিমান মত পানি দিয়ে গরম করে নিন।এরপর তাতে ভাজাঁ চালগুলো দিন। পরিমান মত লবন, ঘি ও কাচাঁ মরিচ দিন। তারপর রাইসকুকারের ঢাকনা দিন। পানি কমে গেলে সুইচ বন্ধ করে দিন এবং সামান্য নেড়ে দেন। তৈরি হয়ে যাবে আপনার সাদা পোলাও।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy