1 Answers
উপকরণ যা লাগবেঃ- গোলমরিচ ৬টি, এলাচ ৪টি, দারচিনি ২ সেমি ৪ টুকরা, জায়ফল ১/২ চা চামচ, জয়ত্রী ১/২ চা চামচ, খাসি বা গরুর মাংস ১ কেজি, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, তেল বা ঘি ৩/৪ কাপ, পেঁয়াজ স্লাইস ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, দই টক ১২ কাপ, কাঁচামরিচ ৩০টি, পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, দুধ ১ কাপ, চিনি ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী। প্রস্তুত প্রনালি ১। গোলমরিচ, এলাচ, দারচিনি, জায়ফল ও জয়ত্রী গুঁড়া করুন। ২। মাংস ছোট টুকরা করুন। ধুয়ে পানি ঝরান। মাংসে অর্ধেক গুঁড়া মসলা, আদা, রসুন, টক দই, ১০টি কাঁচামরিচ এবং এক চা চামচ লবণ মিশান। ৩। তেল গরম করে পেঁয়াজ হালকা বাদামি রং করে ভাজুন। মাংস ও ৩ কাপ পানি দিন। নেড়ে ঢেকে দিন। মাঝারি আঁচে রান্না করুন। পানি শুকালে মাংস কষান। তেল বের হলে বাকি গুঁড়া মসলা দিয়ে নেড়ে নামিয়ে নিন। ৪। তেল এবং ঝোল ছেঁকে মাংস হাঁড়ি থেকে তুলে রাখুন। ৫। হাঁড়িতে ১/২ কাপ পানি দিয়ে ঢেকে ফুটান। পানি ফুটে উঠলে চাল, দুধ, লবণ ও চিনি দিয়ে নাড়তে থাকুন। দু-তিনবার ফুটার পর নেড়ে ঢেকে দিন। মাঝারি আঁচে ১৮ মিনিট রান্না করুন। পোলাওর উপর বাকি কাঁচামরিচ দিয়ে ঢেকে চুলার আঁচ খুব কমিয়ে ৫ মিনিট দমে রাখুন। ৬। চুলা থেকে হাঁড়ি নামিয়ে রাখার ২০ মিনিট পরে ঢাকনা খুলে পোলাওয়ের চালের উপর মাংস ছড়িয়ে দিয়ে আবার হাঁড়ি ঢেকে রাখুন। ৭। পরিবেশনের আগে পোলাও বড় হাতা দিয়ে উপর-নিচ করে পোলাওয়ের সাথে মাংস মিশান। ৪-৬ পরিবেশন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy