যেহেতু কাজি অফিসে বিয়ে করার অভিজ্ঞতা নেই কাজি সাহেব কি আমাদেরকে আমাদের প্রয়োজনীয় কাগজ দিলো কিনা, কাবিনের কপিটা ওকে কিনা এসব বুঝবো কিভাবে?

আমরা কাজি অফিসে যেয়ে বিয়ে করেছি। কাবিনের কপি আছে হাতে। এখন আমাকে কী কী চেক করে নিতে হবে যে এই কাবিনের কপিটা ভ্যালিড কিনা? উনি তো আমাদের পাসপোর্ট সাইজের ছবিও নেয় নি।
2686 views

1 Answers

কাবিনটি সঠিক হলে কাজি সাহেবের কাছে সংরক্ষিত সরকারি ভলিউমে তাহা লিখে রাখতে হয়।  তাই আপনার কাছে সংরক্ষিত কাবিনের পাতায় একটি ভলিউম নম্বর ও পাতা নম্বর দেওয়া আছে। তাহা কাজি সাহেবের কাছে গিয়ে মিলিয়ে নিন।

2686 views Answered

Related Questions

Next steps