বাবা মারা যাওয়ার পর চাচারা অবৈধভাবে জমি দখল করে নিতে যায়।আমাদের কাছে কিছু জমির পর্চা ছাড়া তেমন কোনো কাগজ নেই।এখন জমি ফিরে পাওয়া যাবে কিভাবে?

আমার বাবা মারা যায় ২০১১ সালে। আমাদের বাবার নামে ২কোটি টাকার মতো জমি আছে, আমার চাচারা এগুলো ভোগ করতে চায়। তারা আমাদের প্রাপ্য জমি না বুঝিয়ে দিয়ে অবৈধভাবে জমি নিজেদের নামে দখল করে নিতে যায়। বাবার নামের কিছু জমি তারা তাদের নামে রেকর্ড করেছে আর কিছু জমি বাবার নামে রেকর্ড করা আছে..! আমাদের কাছে ওয়ারিশসার্টিফিকেট, বাবার ডেথ সার্টিফিকেট, কিছু জমির পর্চা ছাড়া তেমন কোনো কাগজ নেই। এমতাবস্থায় আমাদের সব সম্পত্তি বৈধভাবে ফিরে পাওয়ার জন্য কি ব্যাবস্থা গ্রহণ করতে হবে? আর জমি ফিরে পেলে, বিক্রি করা যাবে কিনা? উল্লেখ্য যে, জন্মসনদে আমার বয়স ১৪ বছর। 
3065 views

3 Answers

দলিলপত্র আপনার বাবার নামে থাকলে কোন সমস্যা হবেনা, আমার জানা মনে অবৈধভাবে জমি দলিল করে নেওয়া যায়না,  যদি আপ্নারা দলিল করে না দেন সেক্ষেত্রে কারো বাপের ক্ষমতা নাই আপনাদের জমি দলিল করে নিয়ে যাবে। যেহেতু আপনার চাচারা আপনার আপনজন সেহেতু তারা একটু জমি বেশি দখল করতে পারে কিন্তু দলিলে বেশি নিতে পারবেনা এইটা আমি সিওর।। চিন্তামুক্ত থাকতে পারেন আপনার বাবা নাই তাতে কি হয়েছে??? কাগজপত্রের বাইরে কেউ জমি নিতে পারবেনা ...

3065 views Answered

পর্চা দিয়ে দলিল সংগ্রহ করুন।এবং দলিল সংগ্রহ করে আইনের আশ্রয় নেন।

3065 views Answered

আপনার বয়স ১৪। আপনার মা কি জীবিত? আপনার কোন ভাইবোন আছে? আপনার ভাইবোন বা মা যে কেউ একজন বাটোয়ারা মামলা করতে পারবে। তাহলে জমির মালিকানা, আপনাদের ভাগের জমির দখল সব ফিরে পাবেন।

3065 views Answered

Related Questions

Next steps