কিভাবে একজন বিবাহিত মেয়ের সাথে রিলেশন ব্রেকাপ করবো ও তার সংসারে মনোযোগী করবো?
4 Answers
আপনি মেয়েটির স্বামীর সাথে কথা বলতে পারেন,কিংবা মেয়েটির পরিবারের সাথে। সম্ভব হলে মেয়েটি এবং মেয়েটির স্বামীরর সাথে একসাথে দেখা করে দুইপক্ষকেই তাদের সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করতে বলুন। আপনি মেয়েটিকে ধর্মীয় দিক বিবেচনা করতে বলুন। আপনি মেয়েটির সাথে যোগাযোগ বন্ধ করে দেয়াই উত্তম। মেয়েটিকে তার সংসার নিয়ে সুখি হতে বলুন এবং তার শুভ কামনা করেই তার জীবন থেকে সরে আসুন।
মেয়েটিকে প্রথমে নিজের সবোর্চ্চ দিয়ে বোঝান যে আপনারা যা করছেন এটা ধর্মীয় এবং সামাজিক দিক দিয়ে পাপ ও অবৈধ কাজ। যদি বোঝে তাহলে ভালো । না বুঝলে আপনি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিন তার ফোন নাম্বার এবং সকলে যোগাযোগের মাধ্যমে ডিলিট ও বন্ধ করে দিন। আপনার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি ওনার থেকে অনেক দুরে থাকেন। যদি পারেন যতদ্রুত সম্ভব নিজের পছন্দ মতো অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলুন।
আপনার কথাগুলো শুনে অন্যরকম লাগল আমার কাছে। "শারীরিক সম্পর্ক গড়ার আগে ১০ বার ভাবা উচিৎ ছিল"
প্রথম থেকে লক্ষ্য করা যায় এটা প্রকৃত ভালোবাসার বৈশিষ্ট্য নয়।
- যে মেয়ে নিজের স্বামীকে কষ্ট দিতে পারে সে যে আপনাকে বিয়ের পর কষ্ট দিবে না তার নিশ্চিয়তা কোথায়?
- প্রধানত কোন মেয়ে কোন ছেলেকে নিজ থেকে প্রপোজ করেনা। যদি করে সেটা অধিক অংশ সেটা শারীরিক সম্পর্কের জন্য। আমি বলছি না যে আপনার প্রেমিকা এমন। হতে পারে তাই বললাম।
- এখানে আপনার দোষও লক্ষ্য করা যায়, আপনি কেন তার সাথে শারীরিক সম্পর্ক গড়েছেন? নিজেকে যদি সামলাতে পারতেন তবে এমন সমস্যা তৈরি হতো না। আপনার এই ভুলের কারণেই হতে পারে সে আপনাকে বিয়ে করতে চাইছে।
আপনি যে মেয়েটির সাথে অবৈধ কাজটি করেছেন আগে এর জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চান। মেয়েটি কে বুঝান যে আপনাদের সম্পর্ক টি অবৈধ। আর ধর্মিয় বিধান অনুযায়ী একজনের বউ কে অন্যজন বিয়ে করতে পারে না এটাও বুঝান। মেয়েটির স্বামীকে গুরুত্বদিতে বলুন। কারো মনে কষ্ট দেয়া ভালো না, মেয়েটি কে বলুন যে তার স্বামীকে কষ্ট না দিতে এবং স্বামীকে ভালোবাসতে এবং সংসারের প্রতি যত্নবান হতে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy