1 Answers
পোস্টমর্টেমকে বাংলায় বলা হয় ময়না তদন্ত। পোস্টমর্টেমের আরেকটি নাম রয়েছে, আর সেটি হচ্ছে ‘অটপসি’ । অটপসি শব্দটি এসেছে গ্রিক শব্দ অটপসিয়া থেকে । সাধারণভাবে অটপসি হলো আইনানুগ ভাবে মৃতদেহ পরীক্ষা করে মৃত্যুর কারণ উদঘাটন করা। পোস্টমর্টেম বা ময়না তদন্ত করা হয় মৃত মানুষের শরীরে । কেউ অপঘাত, আত্মহত্যা, দুর্ঘটনা ইত্যাদি কারণে মারা গেলে বা এক কথায় অস্বাভাবিক মৃত্যু হলে তার মৃত দেহকে ময়না তদন্ত করা হয় । পারিভাষিক সংজ্ঞা প্রদান করতে গেলে বলতে হয়, কোনও ব্যক্তি কখন, কিভাবে, কোথায়, কিসের দ্বারা মৃত্যু বরণ করেছে বা তার মৃত্যু কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক এই সকল তথ্য জানার জন্য মৃতদেহকে যে বিশেষ পরীক্ষা করা হয় তাকে পোস্টমর্টেম বা ময়না তদন্ত বলে ।
3046 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy