কিভাবে বুঝবো সে আমায় সত্যি ভালোবাসে কিনা?
কথা গুলো সংক্ষেপে বলি, অনেক দিন পর একটা মেয়েকে অামার খুব খুব পছন্দ হয়েছে। অামি জানতে পারি অামাকেও ওর ভালো লাগে। ওকে অামার ডিটেল্স বলে তারপর ওকে বিয়ের প্রস্তাব করলে ও বলে ওর বাবা মা কে রাজি করাতে পারলে ও অামায় বিয়ে করবে।
এভাবে ৩দিন চলার পর ওকে অামি ভালোবাসি এটা বলি ও অামাকেও ভালোবাসে এটাও বলছে৷ অামরা একন প্রেম করি অামাদের প্রেমের মাঝে কোন অবৈধ সম্পর্ক নেই । অামি চাই ওকে বিয়ে করতে।
মেয়েটা ২০২০ সালে ফেব্রুয়ারিতে এসএসসি দেবে অার অামি একই সালে অনার্স থার্ড ইয়ার পরীক্ষা দেবো। ও অামাকে বলছে সত্যি ভালোবাসে। তারপরও অামি অারো সিয়র হতে চাই।
অামি ওকে হারতে চাই না।
কিভাবে বুঝব যে ও অামাকেই শুধু ভালোবাসে অার অামাকেই বিয়ে করতে চায় কিনা? অার অামি কি করতে পারি যাতে ও অামায় ভুলে না যায়।
পরামর্শ দিন ।
বিঃদ্রঃ অামাদের কোয়ালিফিকেশন অার ওদের কোয়ালিফিকেশন প্রায় এক।
2 Answers
আপনার কথায় বোঝা যায়,আপনার বয়স ২২ এর আশেপাশে।আপনি কিন্তু প্রাপ্ত বয়স্ক।তাই আপনার আবেগ কম থাকার কথা।কিন্তু লক্ষ করা যাচ্ছে আপনার আবেগ যথেষ্ট বেশি।আর মেয়ে এখনো বাংলাদেশের আইনে শিশু এবং বাস্তবেও অপ্রাপ্তবয়স্ক।সে যেটা করছে তা আবেগের বশেই করছে।মেয়েটি আপনাকে সত্যিই ভালবাসে,তবে তা আবেগের কারণে।এখন মেয়েটির যখন বিবাহের বয়স হবে তখন কিন্তু তার আবেগ অনেকটাই কেটে যাবে।তখন সে কি করবে সেটা বোঝা মুশকিল।তবে মেয়েরা তাদের প্রথম প্রেম সহজ ভূলতে পারে না।সেই হিসেবে তার জীবনে অন্য কেউ না আসলে আপনাকে ভালবেসে যাবার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি।
আপনাকে সে সত্যিই ভালোবাসে কি না তা আপনাকে নিজেই বুঝতে হবে। তার সাথে কথা বলার মধ্যমেই আপনি বুঝিতে পারবেন যে সে আপনাকে কি রকম ভালো বাসে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy