গ্যাসের চুলার জয়েন্টে লিকেজ এর কারনে অল্প গ্যাস বের হওয়া কতটুকু ক্ষতিকর এবং কিভাবে এটা ঠিক করতে পারবো?
আমাদের বাসায় একটি নতুন চুলা কিনে আনা হয়েছে।যখন চুলা অফ থাকে তখন চুলার সাথে লাগানো লাইনের জয়েন্টএ থেকে গ্যাস বের হয়।দুর্ঘটনা ঘটেনি।কিন্তু ঘটতে কতক্ষন।বাড়িওয়ালা বলছে,এই একটুআধটু গ্যাস নাকি সব চুলা থেকেই বের হয় ,সমস্যা নেই।
এখন কথা হলো ,আসলেই কি সমস্যা নেই?দুর্ঘটনা ঘটতে পারেকি?
উল্লেখ্য,গ্যাসএরএর হাল্কা গন্ধও পাওয়া যায়।তবে জয়েন্ট এর কাছে ম্যাচের আগুন ধরলেও আগুন জলেনি সেখানে।
আর এই গ্যাস লিকেজটা বাড়িওয়ালার সাহায্য ছাড়া একা ঠিক করতে পারব কিভাবে?
1 Answers
দেখুন, দুর্ঘটনা বলে কয়ে আসে না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। গ্যাসের চুলা, সিলিন্ডার, লাইন বা পাইপে সামান্য পরিমাণ লিকেজ থাকলেও সেটি আপনার জন্য যেকোনো সময় দুর্ঘটনা বয়ে নিয়ে আনতে পারে। তাই এই ধরণের রিস্ক নেয়া উচিত হবে না। আর গ্যাস নিয়ে অল্প বিদ্যায় কোনোকিছু করার চেষ্টা করা যাবে না। এতে হিতে বিপরীত হতে পারে। আপাতত যেখানে লিকেজ রয়েছে, সেই জায়গাটাসহ পুরো লাইনে কালো কসটেপ পেঁচিয়ে রাখুন। তারপর আপনি যেখান থেকে চুলা কিনেছেন কিংবা আশে-পাশের চুলা বিক্রি ও সার্ভিসিং এর দোকানে যোগাযোগ করে তাদেরকে দিয়ে বা তাদের পরামর্শ মোতাবেক কাজ করতে পারেন। তবে দেরি করাটা উচিত হবে না। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy